ফের শহরে বিধ্বংসী অগ্নিকাণ্ড, পুড়ে খাক রঙের কারখানা

ফের শহরে বিধ্বংসী অগ্নিকাণ্ড, পুড়ে খাক রঙের কারখানা

ফের শহরে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড। বিধ্বংসী আগুনে ভষ্মীভূত রঙের কারখানা। নিউ আলিপুরে একটি রঙের কারখানায় আজ সকালে আগুন লােগ। সকাল ৮টা নাগাদ স্থানীয় বাসিন্দারা আগুন দেখতে পান। সঙ্গে সঙ্গে তাঁরা দমকলে খবর দেন। দমকল আসার আগেই আগুন ছড়িয়ে পড়তে শুরু করেছিল।

পুড়ে খাক রঙের কারখানা

হঠাৎ করে রঙের কারখানার মধ্যে কীভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল তা নিয়ে তদন্ত শুরু করেছে দমকল। ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নেভাতে সমস্যায় পড়তে হচ্ছে দমকল বাহিনীকে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ খবর দেওয়ার অনেক পড়ে দমকলবাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। তার আগেই স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর কাজ শুরু করে দিয়েছিলেন। আশপাশে বসতি এলাকা থাকায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিেয়ছে।

মঙ্গলবার সকাল ৮টা নাগাদ কারখানার ভিতর থেকে কালো ধোঁয়া বের হতে দেখেন বাসিন্দারা। কারখানার বাইরে সেসময় ৩ জন কর্মীকে দেখা গিয়েছিল। আগুন লাগার পরেই তাঁদের আর সেখানে দেখা যায়নি বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। কারখানার ভেতরে কোনও কর্মী আটকে রয়েছেন কিনা েসসম্পর্কে এখনওকোনও তথ্য পাওয়া যায়নি। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা। পৌঁছেছেন কবকাতা পুলিশের ডিআইজি। তবে আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়। এখনও আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। কারখানার অগ্নিনির্বাপণ ব্যবস্থা সঠিক ছিল কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে।

গত এক মাস ধরে শহরের একাধিক জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। গতকাল বেহালা চৌরাস্তায় ২৪টি দোকান একসঙ্গে পুড়ে ছাই হয়ে গিয়েছে। তার কয়েকদিন আগেই ট্যাংরায় চামড়ার গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। ১৬ ঘণ্টা ধরে জ্বলেছিল সেখানে আগুন। জেলাতেও একাধিক জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে দেখা গিয়েছে। পর পর অগ্নিকাণ্ডের ঘটনা কেন ঘটছে তা খতিয়ে দেখার চেষ্টা তলছে।

‌‌

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+