চেতলার কাঠের গোডাউনে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ১৫টি ইঞ্জিন
চেতলার কাঠের গোডাউনে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ১৫টি ইঞ্জিন
এক সপ্তাহের মধ্যেই ফের বিধ্বংসী অগ্নিকাণ্ড শহরে। ঘণ্টা খানেকের মধ্যে পুড়ে ছারখার চেতলার কাঠের গোডাউন। ঘটনাস্থলে দমকলের ১৫ টি ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে এলেও আতঙ্কিত এলাকার বাসিন্দারা। কীভাবে আগুন লাগল সে বিষয়টি এখনও পরিষ্কার নয় দমকলের কাছে। কোথাও কোনো হিডেন ফায়ার আছে কিনা তা খতিয়ে দেখছে দমকল কর্মীরা।

পুলিশ ও দমকল সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে হঠাতই ওই কাঠের গুদামে আগুন দেখতে পান এলাকার বাসিন্দারা। পাশেই রয়েছে প্লাউড তৈরির কারখানা। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে এই প্লাইউডের গুদামেও।
খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ১০টি ইঞ্জিন। পরে পরিস্থিতি বুঝে বাড়ানো হয় আরও পাঁচটি ইঞ্জিন। ঘটনাস্থলে পৌঁছান রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু। আসেন মেয়র ফিরহাদ হাকিমও।
দমকলের প্ৰচেষ্টায় দু'ঘন্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। উল্লেখ্য, এই সপ্তাহেই তালতলার প্লাইউড কারখানায় আগুন লেগেছিল। দাহ্য পদার্থ মজুত থাকায় দমকল পৌঁছনোর আগেই আগুন ছড়িয়ে পড়ে । বারবার এমন আগুন লাগার ঘটনায় প্রশ্ন উঠছে অগ্নিনির্বাপন ব্যবস্থা এবং সাধারণ মানুষের সুরক্ষা নিয়ে।












Click it and Unblock the Notifications