মোবাইল টাওয়ার থেকে আগুন এসএসকেএমে! চাঞ্চল্যকর অভিযোগ সুপারের

মোবাইল টাওয়ার থেকে আগুন লেগেছে এসএসকেএমে! চাঞ্চল্যকর অভিযোগ আনলেন হাসপাতাল সুপার। মঙ্গলবার এই মর্মে অভিযোগ দায়ের করা হয়েছে ভবানিপুর থানায়।

কলকাতা, ২২ নভেম্বর : মোবাইল টাওয়ার থেকে আগুন লেগেছে এসএসকেএমে! চাঞ্চল্যকর অভিযোগ আনলেন হাসপাতাল সুপার। মঙ্গলবার এই মর্মে অভিযোগ দায়ের করা হয়েছে ভবানিপুর থানায়। তদন্তকারী অফিসাররা চটজলদি দুই মোবাইল সংস্থার রিজিওনাল অফিসারকে তলব করে জিজ্ঞাসাবাদ শুরু করছেন।[খোঁজ মিলছে না ৭ রোগীর! আগুন আতঙ্ক মিটতেই উদ্বেগ এসএসকেএমে]

গতকালই এসএসকেএমে অগ্নিকাণ্ডের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অন্তর্ঘাতের অভিযোগ এনেছিলেন। চটজলদি তদন্তের নির্দেশ দিয়ে তিনি জানিয়েছিলেন, এই অগ্নিকাণ্ডের পিছনে কোনও অন্তর্ঘাত রয়েছে, নাকি নিছক অসতর্কতায় ঘটে গিয়েছে এই দুর্ঘটনা, তা জানা আবশ্যক। তিনি পরে জানান, যদি কারও অসতর্কতার কারণে এতবড় ঘটনা ঘটে থাকে, তবে তা অন্তর্ঘাত বলেই গণ্য হবে।

মোবাইল টাওয়ার থেকে আগুন এসএসকেএমে! চাঞ্চল্যকর অভিযোগ সুপারের

এসএসকেএমের রোনাল্ড রস বিল্ডিংয়ের যে স্থানে আগুন লাগে, তার উপরেই মোবাইল সংস্থার বেশ কয়েকটি সার্ভার ছিল। এদিনই হাসপাতাল সুপার ভবানীপুর থানায় মোবাইল সংস্থার বিরুদ্ধে অভিযোগ করেন, ওই সার্ভার থেকেই আগুন ছড়িয় পড়ে। তদন্তকারীরা খতিয়ে দেখছে, কবে ওই টাওয়ার লাগানো হয়েছিল, তা লাগানোর সময় কোনও প্রযুক্তিগত ত্রুটি রয়ে গিয়েছিল কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।

অভিযোগ দায়েরের পরই আজ দুই মোবাইল সংস্থার রিজিওনাল অফিসারকে ডেকে পাঠান তদন্তকারীরা। তাঁদের জেরা করে পুলিশ জানতে চাইছে কোনও গাফিলতি ছিল কি না এই ঘটনায়। আদৌ হাসপাতাল সুপারের ওই অভিযোগের কোনও সত্যতা আছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। দমকল ও পুলিশের সূত্র থেকে পৃথক তদন্ত করা হচ্ছে। তদন্ত করছে স্বাস্থ্য বিভাগও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+