ময়দানে মেট্রোর রেকে আগুন, ধোঁয়ায় অসুস্থ ১৬, সাগর থেকে নজর মুখ্যমন্ত্রীর

মেট্রো রেলে ফের দুর্ভোগ। এবার আগুন লেগে ছড়াল আতঙ্ক।

মেট্রো রেলে ফের দুর্ভোগ। এবার আগুন লেগে ছড়াল আতঙ্ক। দমদমগামী মেট্রোয় ময়দান স্টেশনে ঢোকার মুখেই আগুন লাগে। মেট্রোর রেকে আগুন লাগায় পাতালপথেই ছড়ায় আতঙ্ক। ভিতরে তখন আটকে কয়েকশো যাত্রী। বহুক্ষণ ভিতরে যাত্রীরা আটকে ছিলেন বলে অভিযোগ। পরে একে একে লাইনের ওপর দিয়ে হাঁটিয়ে যাত্রীদের নিয়ে আসা হয় স্টেশনে।

পাতালে আতঙ্ক! ময়দানে মেট্রোর রেকে আগুন, ধোঁয়ায় অসুস্থ ১১, ব্যাপক ক্ষোভ যাত্রীদের

যাত্রীদের অভিযোগ, এদিন বিকেল নাগাদ আগুন লাগার পরে মেট্রোর হেল্পলাইন নম্বরে ফোন করে কোনও সাহায্য মেলেনি। মেট্রো কর্তৃপক্ষ যাত্রীদের উদ্ধারের কোনও চেষ্টা করেননি। বহু সময় ভিতরে আটতে থাকতে হয়েছে। কেউ কেউ বলছেন, অন্তত আধ ঘণ্টা ভিতরে অন্ধকারের মধ্যে যাত্রীরা আটকে ছিলেন।

প্রথম দিকে রেকে আগুন লাগার পরে পাওয়ার বন্ধ করে দেওয়া হয়। এসি মেট্রোর ভিতরে দমবন্ধকর পরিস্থিতি তৈরি হয়েছিল। দমকল বা মেট্রোর সাড়া না পেয়ে শেষে জানালার কাঁচ ভাঙতে হয়েছে। যার ফলে ভিতরে দমবন্ধ অবস্থা থেকে যাত্রীরা সামান্য মুক্তি পান। আর বেশিক্ষণ এভাবে থাকতে হলে মৃত্যু অসম্ভব ছিল না যাত্রীরা দাবি করেছেন।

মেট্রোর কর্তৃপক্ষ এই ঘটনার তদারকি করছে। কী কারণে আগুন লাগল তা খতিয়ে দেখা হচ্ছে। ব্যস্ত সময়ে মেট্রোয় এমন ঘটনার পর এই রুটে যাতায়াত বন্ধ করে দেওয়া হয়। ফলে সবমিলিয়ে মেট্রো পরিষেবা বিপর্যস্ত হয়ে পড়ে।

রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে গোটা পরিস্থিতির দিকে নজর রাখছেন। তিনি এই মুহূর্তে মেলা উপলক্ষ্যে গঙ্গাসাগরে রয়েছেন। প্রয়োজনীয় যা উপদেশ তা তিনি দিয়ে দিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+