বেলেঘাটায় ভস্মীভূত ওষুধের গোডাউন
ফের আগুন বেলেঘাটায়। এবার রাতের আগুনে ভস্মীভূত হোমিওপ্যাথি ওযুধের গোডাউন। শর্টসার্কিট থেকে আগুন বলে প্রাথমিকভাবে অনুমান পুলিশের।
ফের আগুন বেলেঘাটায়। এবার রাতের আগুনে ভস্মীভূত হোমিওপ্যাথি ওযুধের গোডাউন। শর্টসার্কিট থেকে আগুন বলে প্রাথমিকভাবে অনুমান পুলিশের।

মধ্যরাতে প্রায় একটা নাগাদ বেলেঘাটার খোদাগঞ্জ রোডের বাসিন্দারা আগুন দেখতে পান। সঙ্গে সঙ্গে খবর যায় বেলেঘাটা থানা ও দমকলে। এক-একে ঘটনাস্থলে যায় দমকলের ১৪টি ইঞ্জিন। এলাকাটি ঘিঞ্জি হওয়ায় রাতেই আগুন-আতঙ্ক ছড়িয়ে পড়ে।
গোডাউনে অলিভ অয়েল, হোমিওপ্যাথি ওষুধ ছিল। সেখানে প্যাকেজিং এবং লেভেলিং-এর কাজ হত বলে জানা গিয়েছে। স্পিরিট জাতীয় দাহ্য বস্তু মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে জানা গিয়েছে।
প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন পুরোপুরি না নেভায় চেষ্টা চালিয়ে যান দমকলকর্মীরা।
শর্টসার্কিট থেকেই অগ্নিকাণ্ড বলে প্রাথমিকভাবে অনুমান পুলিশ ও দমকলের। গোডাউনটিতে বেশ কয়েকটি ফায়ার এক্সটিংগুইসার ছাড়া আর সেরকম কিছুই ছিল না বলে অভিযোগ দমকলের। আগুন লাগার প্রকৃত কারণ জানতে ঘটনাস্থলে যাবে ফরেনসিক টিম।
আগুনে প্রায় দুকোটি টাকার জিনিস নষ্ট হয়েছে বলে জানিয়েছেন গুদাম মালিক।
-
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন











Click it and Unblock the Notifications