ব্যস্ত সময়ে শহরের প্রাণ কেন্দ্রে আগুন, ঘটনাস্থলে দমকলের ৪ টি ইঞ্জিন

ব্যস্ত সময়ে শহরের প্রাণ কেন্দ্রে আগুন। সোমবার সকাল নটা কুড়ি নাগাদ বিবি গাঙ্গুলি স্ট্রিটে তার্পিন তেলের গুদামে আগুন লেগে যায়। সঙ্গে সঙ্গেই দমকলে খবর যায়।

ব্যস্ত সময়ে শহরের প্রাণ কেন্দ্রে আগুন। সোমবার সকাল নটা কুড়ি নাগাদ বিবি গাঙ্গুলি স্ট্রিটে তার্পিন তেলের গুদামে আগুন লেগে যায়। সঙ্গে সঙ্গেই দমকলে খবর যায়। আশপাশের বাড়ির বাসিন্দারা আতঙ্কে বাড়ি থেকে বেরিয়ে আসেন। এদিকে আগুন লাগার জেরে এলাকায় যানজট তৈরি হয়।

ব্যস্ত সময়ে শহরের প্রাণ কেন্দ্রে আগুন, ঘটনাস্থলে দমকলের ৪ টি ইঞ্জিন

কলকাতা পুলিশের সদর দফতর লালবাজারের খুব কাছেই আগুন। বিবি গাঙ্গুলি স্ট্রিটের একটি বাড়িতে সকালে হঠাৎই আগুন ছড়িয়ে পড়ে। আতঙ্ক ছড়ায় আশপাশের বাড়িতে। খবর পেয়েই ঘটনাস্থলে যায় দমকলের একাধিক ইঞ্জিন। পুলিশ সূত্রে খবর, বাড়িটিতে তার্পিন তেল ও স্পিরিটের মতো দাহ্য বস্তু মজুত করা ছিল। তার থেকেই আগুন ছড়িয়ে পড়ে। জল ব্যবহার করে কাজ না হওয়ায় ফোম ব্যবহার শুরু করেন দমকল কর্মীরা। একইসঙ্গে আগুন যাতে পাশের বাড়িগুলিতে ছড়িয়ে না পড়ে তার চেষ্টা চালাতে থাকেন দমকল কর্মীরা। আগুনের উৎসস্থলেও পৌঁছনোর চেষ্টা চালাতে থাকেন দমকলকর্মীরা। ঘটনাস্থলে যান ডিজাস্টার ম্যানেজমেন্টের কর্মীরাও।

শহরের প্রাণ কেন্দ্রে এই আগুনের ঘটনায় এলাকায় যানজট তৈরি হয়। সম্পূর্ণভাবে আগুন নিয়ন্ত্রণে আনতে এখনও বেশ কিছুটা সময় লাগবে বলে জানানো হয়েছে দমকলের তরফে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+