শহরের বহুতলে ফের অগ্নিকাণ্ড! ভয়াবহতা থেকে অল্পের জন্য রক্ষা

রাসবিহারীর বহুতলের মিটার বক্সে আগুনের জেরে আতঙ্ক ছড়াল বাসিন্দাদের মধ্যে। বাসিন্দারা জানিয়েছেন রবিবার সকাল ১০. ৪৫ নাগাদ আগুন লাগে। দমকলের দুটি ইঞ্জিন ঘন্টা খানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

রাসবিহারীর বহুতলের মিটার বক্সে আগুনের জেরে আতঙ্ক ছড়াল বাসিন্দাদের মধ্যে। বাসিন্দারা জানিয়েছেন রবিবার সকাল ১০. ৪৫ নাগাদ আগুন লাগে। সঙ্গে সঙ্গে খবর যায় দমকল ও পুলিশে। দমকলের দুটি ইঞ্জিন ঘন্টা খানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেও ওই বহুতলের মিটার বক্সে আগুন লেগেছিল। কেন মিটার বক্সেই বারবার আগুন তা নিয়ে তদন্তের দাবি করেছেন বাসিন্দারা।

শহরের বহুতলে ফের অগ্নিকাণ্ড! ভয়াবহতা থেকে অল্পের জন্য রক্ষা

রবিবার সকাল ১০.৪৫। কেউ গিয়েছেন বাজারে। কেউ বা ঘরেই ব্যস্ত অন্য কাজে। ঠিক এই সময়েই ৮৪ রাসবিহারী এভিনিউয়ের নিরাপত্তারক্ষী সতর্কবার্তা বাসিন্দাদের কাছে। তাড়াতাড়ি নেমে আসুন। মিটার বক্সে আগুন লেগেছে। আগুন লাগার পর পর পর মিটারগুলিতে বিস্ফোরণ ঘটে ও আগুন ছড়ায়। আতঙ্কিত বাসিন্দারা কোনও রকমে নিচে নেমে আসেন। অনেকেই ষাটোর্ধ্ব হওয়ায় তাঁদের নামাতে অসুবিধা হয়। সঙ্গে সঙ্গেই খবর যায় দমকল ও পুলিশে। মিনিট দশেকের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের দুটি ইঞ্জিন। ঘন্টাখানের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

মিটারে বিস্ফোরণের সঙ্গে সঙ্গেই কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। প্রত্যক্ষদর্শী বাসিন্দারা এমনটাই জানিয়েছেন। মিটার বক্সের কাছেই থাকা একটি গাড়ির ক্ষতি হয়। তবে দমকল সঙ্গে সঙ্গে আসাতেই বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া গিয়েছে বলে জানিয়েছেন বাসিন্দারা। আবাসনের একতলায় গোডাউন রয়েছে। পাশেই রয়েথে রেস্তোরাঁ। গোডাউনে বেশ কয়েকটি গ্যাস সিলিন্ডার মজুত ছিল।

বাসিন্দারা জানিয়েছেন, এর আগেও এই বহুতলে আগুন লেগেছিল ওই মিটার ঘর থেকেই। তবে রবিবার অগ্নিকাণ্ড আগের থেকে বড় ছিল বলেই জানিয়েছেন বাসিন্দারা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+