প্রিয়া সিনেমা সংলগ্ন রেস্তোরাঁয় আগুন! রাতের শহরে আতঙ্ক, রক্ষা পেল কর্ণধারের পরিবার

দেশপ্রিয় পার্কের প্রিয়া সিনেমা হলে আগুন আতঙ্ক। রবিবার রাত ১০.১৫ নাগাদ রাতের শো চলাকালীন আগুন আতঙ্ক ছড়িয়ে পড়ে।

দেশপ্রিয় পার্কের প্রিয়া সিনেমা হলে আগুন আতঙ্ক। রবিবার রাত ১০.১৫ নাগাদ রাতের শো চলাকালীন আগুন আতঙ্ক ছড়িয়ে পড়ে। সিনেমা হলের ওপরের তলায় আটকে পড়েছিলেন প্রিয়া কর্ণধারের পরিবারের ৪ সদস্য। দমকলের সাহায্যে চারজনকে উদ্ধার করা হয়। সিনেমা হলে থাকা খাবারের স্টলে থেকে আগুন লেগেছে বলে জানিয়েছেন দমকলমন্ত্রী শোভন চট্টোপাধ্যায়।

সংলগ্ন রেস্তোরাঁয় আগুন! রাতের প্রিয়া সিনেমা হলে ছড়াল আতঙ্ক

রবিবার রাত তখন ১০.১৫। দক্ষিণ কলকাতার প্রিয়া সিনেমা হলে রাতের শো চলছে। এই সময় ধোঁয়ার জেরে আগুন আতঙ্ক ছড়িয়ে পড়ে। শকরা। সবকটি তলা ধোঁয়ায় ডেকে যায়। আতঙ্কিত হয়ে পড়েন সিনেমা দেখতে যাওয়া দর খবর পেয়েই ঘটনাস্থলে যায় দমকলের ৫ টি ইঞ্জিন। যায় কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনী। একটা সময় প্রিয়ার কর্ণধার দাবি করেন আগুন নিয়ন্ত্রণে। আর কেউ আটকে পড়েছেন কিনা খোঁজ চলতে থাকে। কিন্তু দর্শকদের বের করার পর জানা যায় ওপরের তলায় আটকে পড়েছেন প্রিয়ার কর্ণধার অরিজিৎ দত্তের পরিবারের ৪ সদস্য। ফের নতুন করে উদ্ধার কাজ শুরু হয়।

বিপর্যয় মোকাবিলা ও দমকল বাহিনীর সদস্যরা প্রিয়ার কর্ণধারের পরিবারের ৪ সদস্যকে উদ্ধার করে ছাদে নিয়ে যান।

খবর পেয়েই ঘটনাস্থলে যান দমকলমন্ত্রী শোভন চট্টোপাধ্যায়, দমকলের ডিজি জগমোহন, পুলিশ কমিশনার রাজীব কুমার।

পরে দমকলমন্ত্রী জানান, খাবারের স্টল থেকে আগুন লেগেছিল।

স্থানীয় সূত্রেও জানা গিয়েছে, সিনেমা হল সংলগ্ন একটি মোমোর দোকানে আগুন লেগেছিল। তবে নাইট শো থাকায় হলের ভিতরে দর্শকের সংখ্যা কম ছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+