ব্যস্ত সময়ে ঝুপড়িতে আগুন! আতঙ্ক ছড়াল পাশের বহুতলে
নাগের বাজারের কাছে বহুতলের পাশে ঝুপড়িতে আগুন। খবর পেয়েই ঘটনাস্থলে যায় দমকলের ৩ টি ইঞ্জিন। স্থানীয় বাসিন্দারাও আগুন নেভানোর কাজে হাত লাগান বলে জানা গিয়েছে।

বেলা দশটা। আগুনের শিখা দেখতে পেয়ে খবর যায় দমকলে। স্থানীয় থানাতেও যায় খবর। আগুন লাগায় আতঙ্ক ছড়ায় ঝুপড়ির পাশে থাকা বহুতলে। সেখানরকার বাসিন্দারা ঘর ছেড়ে নিচে নেমে আসেন বলে জানা গিয়েছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছে বেশ কয়েকটি ঝুপড়ি পুড়ে গিয়েছে। তবে কী থেকে আগুন তা সম্পর্কে তাঁরা কিছুই বলতে পারেননি।
এর আগে জুলাই মাসের মাঝামাঝি সময়ে গভীর রাতে নাগের বাজারের ২২১ বাস স্ট্যান্ডে ভয়াবহ আগুন লেগেছিল। বেশ কয়েকটি দোকান ভস্মীভূত হওয়ার পাশাপাশি, এক দোকানকর্মীও গুরুতর আহত হয়েছিলেন।












Click it and Unblock the Notifications