শহরে বিধ্বংসী আগুন! কালো ধোঁয়া বিস্তীর্ণ এলাকায়, ভিডিওতে দেখুন
পার্কস্ট্রিটের অ্যাপিজে বিল্ডিং-এ আগুন। বেলা এগারোটা নাগাদ বিল্ডিং-এর সার্ভার রুমে আগুন লাগে বলে জানা গিয়েছে। খবর পাওয়ার পর ঘটনাস্থলে যায় দমকলের একাধিক ইঞ্জিন।মল্লিকবাজারের দিক থেকে বন্ধ করে দেওয়া হয়
পার্কস্ট্রিটের অ্যাপিজে বিল্ডিং-এ আগুন। বেলা এগারোটা নাগাদ বিল্ডিং-এর ছ-তলায় সার্ভার রুমে আগুন লাগে বলে জানা গিয়েছে। খবর পাওয়ার পর ঘটনাস্থলে যায় দমকলের একাধিক ইঞ্জিন। মল্লিকবাজারের দিক থেকে বন্ধ করে দেওয়া হয় পার্ক স্ট্রিটের যান চলাচল।

শহরে বিধ্বংসী আগুন
ফের শহরের বহুতলে আগুন। এবার আগুন অফিসে। দমকল আগুন নেভানোর কাজ শুরু করলেও, আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের।

কর্মীদের মধ্যে আতঙ্ক
আগুন থেকে আতঙ্ক ছড়ায় ওই ভবনের কর্মীদের মধ্যে। অনেকই বেরিয়ে আসেন। তবে কেউ ভিতরে আটকে পড়েছেন কিনা, তা জানা যায়নি। কালো ধোঁয়া ছড়িয়ে পড়ায় আশপাশের বিভিন্ন ভবন থেকে কর্মীরা বেরিয়ে আসেন।

আগুন আতঙ্ক পাশের বিল্ডিং-এও
আগুনের আতঙ্ক ছড়িয়ে পড়ে পাশের অফিস বাড়িগুলিতেও
ঘটনাস্থলে দমকলের তৎপরতা
খবর পাওয়ার পর ঘটনাস্থলে যায় দমকলের একাধিক ইঞ্জিন। ঘটনাস্থলে যান সিভিল ডিফেন্সের কর্মীরা। গ্যাস মাস্কও ব্যবহার করা হয়।












Click it and Unblock the Notifications