কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ভেঙে পড়ল ছাদ, ঘটনাস্থলে ফিরহাদ হাকিম
এক্সাইড মোড়ের কাছে এক বহুতলের চার তলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় শহর জুড়ে ছড়িয়েছে চাঞ্চল্য।
এক্সাইড মোড়ের কাছে এক বহুতলের চারতলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় শহর জুড়ে ছড়িয়েছে চাঞ্চল্য। এদিন সাড়ে ন'টা নাগাদ সেখানে আগুন লাগে। মুহূর্তে ছুটে আসে দমকল। পৌঁছে যায় দমকলের ৫ টি ইঞ্জিন। অগ্নিকাণ্ডের জেরে ভেঙে প়ডেছে বহুতলের ছাদ। চোখে নিমেষে ভস্ম হয়ে যেতে বসেছে ফ্যাশন ইন্সটিটিউটের অফিস। এদিকে, আজ খবর পেয়েই ঘটনাস্থলে যান মন্ত্রী ফিরহাদ হাকিম।

ওই বহুতলে একাধিক অফিস রয়েছে বলে জানা গিয়েছে। এছাড়াও ঘনবসতিপূর্ণ এলাকায় এমন অগ্নিকাণ্ডের ঘটনায় ধোঁয়ায় ঢেকে গিয়েছে আকাশ। এদিকে, এক্সাইড মোড়ের মতো ব্যাস্ত জায়গায় অফিস টাইমে এমন অগ্নিকাণ্ডের জেরে এলাকার ট্রাফিকে বেশচাপ পড়েছে।
তবে ঠিক কী কারণে এই অগ্নিকাণ্ড ঘটেছে , তা নিয়ে রয়েছে জল্পনা। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে , শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ড ঘটে গিয়েছে। আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনতে ব্যাপক তৎপরতার সঙ্গে কাজ করছে দমকল।












Click it and Unblock the Notifications