সিলিন্ডার বিস্ফোরণ, নিউ মার্কেটের কাছে রেস্তোরাঁয় বিধ্বংসী আগুন
নিউ মার্কেট এলাকায় একটি রেস্তোরাঁয় বিধ্বংসী আগুন। খবর পেয়েই ঘটনাস্থলে যায় দমকলের চারটি ইঞ্জিন। ঘটনায় হতাহতের কোনও খবর মেলেনি।
নিউ মার্কেট এলাকায় একটি রেস্তোরাঁয় বিধ্বংসী আগুন। খবর পেয়েই ঘটনাস্থলে যায় দমকলের চারটি ইঞ্জিন। ঘটনায় হতাহতের কোনও খবর মেলেনি।

বৃহস্পতিবার বেলা সাডে় দশটা নাগাদ কলকাতা পুরসভার খুব কাছেই থাকা একটি রেস্তোরাঁয় আগুন লেগে যায়। প্রথমে হোটেলের স্ন্যাক্সবারে আগুন লাগে। পর পর গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণের শব্দ শোনা যায়। আগুন ছড়িয়ে পড়ে গোটা রেস্তোরাঁয়া। খবর পেয়েই ঘটনাস্থলে যায় দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন।
West Bengal: Fire broke out at a shop near New Market area in Kolkata, now under control pic.twitter.com/vsSTm5JvRj
— ANI (@ANI) November 9, 2017
রেস্তোরাঁর অগ্নিনির্বাপক ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছে দমকল। ৩টি অগ্নি নির্বাপক যন্ত্রের মধ্যে দুটির সময়সীমা শেষ হয়ে গিয়েছিল আগেই। হোটেল মালিকের খোঁজ চালাচ্ছে পুলিশ।












Click it and Unblock the Notifications