Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

এন্টালির নির্মীয়মাণ বহুতলে বিধ্বংসী আগুন, আতঙ্কে জখম ১২, দেরিতে দমকল আসায় বিক্ষোভ

এন্টালির নির্মীয়মাণ বহুতলে বিধ্বংসী আগুন লাগার ঘটনায় জখম হল ১২ জন। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ফলেই ওই বহুতলে আগুন ছড়িয়ে পড়ে বলে প্রাথমিক তদন্ত অনুমান।

কলকাতা, ২৪ অক্টোবর : এন্টালির নির্মীয়মাণ বহুতলে বিধ্বংসী আগুন লাগার ঘটনায় জখম হল ১২ জন। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ফলেই ওই বহুতলে আগুন ছড়িয়ে পড়ে বলে প্রাথমিক তদন্ত অনুমান। দমকলের ১০টি ইঞ্জিনের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালানো হচ্ছে। আশঙ্কাজনক একজনকে দমকলের গাড়িতে হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিন অগ্নিকাণ্ডের খবর দেওয়ার পরও দেরিতে দমকল আসে বলে অভিযোগ। দমকল কর্মীদের ঘেরাও করে বিক্ষোভ দেখানো হয়। লরেটো কনভেন্টের সামনে নির্মীয়মাণ বহুতলে যখন আগুন লাগে, সেখানে কাজ করছিলেন বেশ কয়েকজন কর্মী। আগুন ছড়িয়ে পড়তেই অনেকে বহুতল থেকে নেমে আসতে গিয়ে জখম হন।

এন্টালির নির্মীয়মাণ বহুতলে বিধ্বংসী আগুন, আতঙ্কে জখম ১২

একজন আতঙ্কে ঝাঁপ দেন। তারই অবস্থা আশঙ্কাজনক। এলাকাবাসীর অভিযোগ, দমকল কর্মীরা দেরিতে আসাতেই বিপত্তি। এই অভিযোগে ডিসি ইএসডি দেবস্মিতা দাসকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় জনতা। এরই মধ্যে দমকলের ১০ ইঞ্জিন আগুন নেভানোর কাজ শুরু করে।

কিন্তু ঘিঞ্জি এলাকা হওয়ায় দমকল ঢোকাতেই সমস্য পড়েন কর্মীরা। তারপর জলের সমস্যা দেখা দেয়। পাশের বাড়ির ছাদে উঠে স্থানীয়রাও বালতিতে করে ঢল ঢালতে থাকেন। কিন্তু আগুনের তীব্রতা তখন অনেক বেশি থাকায় আগুন দাউ দাউ করে ছড়িয়ে পড়তে থাকে। আতঙ্ক তৈরি হয় প্রতিবেশীদের মধ্যেও।

ঘটনাস্থলের পাশেই লরেটো কনেভন্ট স্কুল রয়েছে। ওই স্কুলের শিশু পড়ুয়াদের মধ্যেও ঘটনার জেরে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। অবস্থা বেগতিক দেখে ছুটি দিয়ে দেওয়া হয় স্কুল।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+