বাগরি মার্কেটে অগ্নিনির্বাপণে গলদ! 'ছাড়পত্র' বিতর্কে মেয়র শোভন

অগ্নি নির্বাপণে ছাত্রপত্র পাওয়ার দু মাসের মধ্যেই আগুনে খাঁক হয়ে গেল বাগরি মার্কেট। সূত্রের খবর অনুযায়ী, মাত্র দু মাস আগে ছাত্রপত্র দেয় দমকল বিভাগ।

অগ্নি নির্বাপণে ছাত্রপত্র পাওয়ার দু মাসের মধ্যেই আগুনে খাঁক হয়ে গেল বাগরি মার্কেট। সূত্রের খবর অনুযায়ী, মাত্র দু মাস আগে ছাত্রপত্র দেয় দমকল বিভাগ। তাই কী ভাবে এই ছাত্রপত্র পেয়েছিল বাগরি মার্কেট সেই প্রশ্ন উঠছে।

বাগরি মার্কেটে অগ্নিনির্বাপণে গলদ! ছাড়পত্র বিতর্কে মেয়র শোভন

আগুন লাগার খবর পাওয়ার পরেই ঘটনাস্থলে ছুটে গিয়েছেন মেয়র শোভন চট্টোপাধ্যায়। দীর্ঘক্ষণ সেখানে থেকেছেন। বাগরি মার্কেটে অগ্নি নির্বাপণ ব্যবস্থায় ত্রুটি থাকার অভিযোগ করেছেন তিনি।

সূত্রের খবর অনুযায়ী, মাত্র ২ মাস আগে, জুলাইয়ে শর্ত সাপেক্ষে ছাড়পত্র পেয়েছিল বাগরি মার্কেট। একবছরের মধ্যে অগ্নিনির্বাপণ ব্যবস্থা যথাযথ করা হবে এই শর্তে ছাড়পত্র দেওয়া হয়েছিল। শুধু বাগরি মার্কেটই নয়, শহরের প্রায় ৩২ টি বাজারকে এইভাবেই ছাড়পত্র দেওয়া হয়েছিল বলে সূত্রের খবর।

সূত্রের খবর অনুযায়ী, ব্যবসায়ী কিংবা বাজার কমিটি অগ্নিনির্বাপণ ব্যবস্থার উন্নতি না করলেও বছর বছর এইভাবেই ছাত্র নিয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছে। পাশাপাশি পুরসভার তরফে ট্রেড লাইসেন্সও রিনিউ করা হচ্ছে।

এদিকে দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগে মেয়র তথা দমকলমন্ত্রীর শোভন চট্টোপাধ্যায়ের বরখাস্তের দাবি করেছে ল সিপিআইএমএল লিবারেশন। তাদের অভিযোগ, ব‍্যক্তিগত জীবনের জটিলতায় মানসিক ভাবে বিপর্যস্ত কলকাতার মহানাগরিক তথা মেয়র তার স্বাভাবিক প্রশাসনিক দায়িত্ব পালনে সম্পূর্ণ ব‍্যর্থ। দিন কয়েক আগে খাস কলকাতার মাঝেরহাটে ব্রিজ ভেঙ্গে ৩ জনের মৃত‍্যু হয়েছে,বহু মানুষ আহত হয়েছেন। কলকাতার মেয়র কিংবা নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রী সম্পূর্ণ নির্বিকার বলেও অভিযোগ করেছে সিপিআইএমএল লিবারেশন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+