ফিরল আমরিকাণ্ডের স্মৃতি! সাত সকালে মেডিক্যাল কলেজে বিধ্বংসী আগুন

মেডিক্যাল কলেজে বিধ্বংসী আগুন। সকাল আটটা নাগাদ এই আগুন লাগে বলে জানা গিয়েছে। হাসপাতাল সূত্রে খবর, মেডিক্যাল কলেজের ভিতরে ওষুধের দোকান থেকে এই আগুন ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের ১০ টি ইঞ্জিন।

মেডিক্যাল কলেজে বিধ্বংসী আগুন। সকাল আটটা নাগাদ এই আগুন লাগে বলে জানা গিয়েছে। হাসপাতাল সূত্রে খবর, মেডিক্যাল কলেজের ভিতরে ওষুধের দোকান থেকে এই আগুন ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের ১০ টি ইঞ্জিন। এদিকে ওই অগ্নিকাণ্ডের জেরে, হাসপাতালের জরুরি বিভাগের সামনে হুড়োহুড়ি পড়ে যায়। আতঙ্কের পরিবেশ তৈরি হয় হাসপাতাল চত্বর জুড়ে।

 ফিরল আমরিকাণ্ডের স্মৃতি! সাত সকালে মেডিক্যাল কলেজে বিধ্বংসী আগুন

সকাল আটটার আশপাশে মেডিক্যাল কলেজের ফার্মেসি বিভাগ থেকে হঠাৎ ধোঁয়া দেখা যায়। সঙ্গে সঙ্গে দমকলে খবর যায়। আতঙ্ক ছড়ায় রোগীর পরিবারের সদস্যদের মধ্যে। ধোঁয়ার মধ্যে শুরু হয়ে শ্বাসকষ্ট।

অন্যদিকে, ওই বিল্ডিং-এর ওপর ও পিছনের দিকের বিল্ডিং- ভর্তি ছিলেন প্রায় আড়াইশো রোগী। আগুন লাগার খবর পেয়েই ঝাঁপিয়ে পড়েন, সামনে দিয়ে চলা অটোরুটের চালকরা। সব রোগীকে বের করে আনা সম্ভব হয়। কাপড়ে মুড়িয়ে নামানো হয় রোগীদের। নিয়ে যাওয়া হয় হাসপাতালের জরুরি বিভাগে। খবর পেয়েই চলে আসে বিপর্যয় মোকাবিলা বাহিনী। এলাকা ঘিরে ফেলে বিশাল পুলিস বাহিনী।

প্রাথমিকভাগে জানা গিয়েছে, এমারজেন্সির উল্টোদিকের ফার্মেসি বিভাগের একতলায় আগুন লাগে। সেখানেই রয়েছে ওষুধের কাউন্টার। পরে সেই আগুন ও ধোঁয়া ছড়িয়ে পড়ে বিল্ডিং-এর দোতলা থেকে পাঁচতলায়। দমকল ও বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা কাঁচ ভেঙে আগুন নেভানোর চেষ্টা শুরু করেন।

হস্টেলে থাকা মেডিক্যালের পড়ুয়ারাও উদ্ধার কাজে হাত লাগান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+