বড়বাজারে বহুতলে আগুন, ঘটনাস্থলে দমকলের ২০টি ইঞ্জিন

বড়বাজারে বিধ্বংসী অগ্নিকান্ডের জেরে এলাকায় আতঙ্ক ছড়াল। বড়বাজার থানার পিছনের ৩ নম্বর আমড়াতলা লেনের একটি বহুতলে আগুন লাগে।

কলকাতা, ২৭ ফেব্রুয়ারি : বড়বাজারে বিধ্বংসী অগ্নিকান্ডের জেরে এলাকায় আতঙ্ক ছড়াল। বড়বাজার থানার পিছনের ৩ নম্বর আমড়াতলা লেনের একটি বহুতলে আগুন লাগে। ঘটনাস্থলে দমকলের ২০টি ইঞ্জিন পৌঁছে আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে।

রাত সোয়া দশটা নাগাদ আগুন লাগে বলে খবর। ওই বহুতলে একাধিক গুদাম আছে বলে বাসিন্দারা জানিয়েছেন। একটি গুদামে প্রথম আগুন লাগে এবং তা পরে ছড়িয়ে পড়ে।

বড়বাজারে বহুতলে আগুন, ঘটনাস্থলে দমকলের ১৫টি ইঞ্জিন

কীভাবে আগুন লাগল তা জানা না গেলেও শট সার্কিট থেকেই আগুন লেগেছে বলে অনুমান দমকলকর্মীদের। আগুন ক্রমেই ছড়াতে থাকে পাশের বাড়িগুলিতে। দমকলে খবর দেওয়া হলে সঙ্গে সঙ্গে দমকলের ১৫টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে আরও ৫টি ইঞ্জিনকে কাজে লাগানো হয়।

আগুন ছড়াতে শুরু করায় আশপাশের সমস্ত বাড়ি খালি করিয়ে দেওয়া হয়েছে। ঘিঞ্জি এলাকা হওয়ায় প্রাথমিকভাবে আগুন নেভানোর কাজে সমস্যা দেখা দেয়। সেই কারণে এলাকা খালি করা হয়েছে। ঘটনাস্থলে রয়েছেন দমকলমন্ত্রী শোভন চট্টোপাধ্যায়। তিনি জানিয়েছেন, ওই বহুতলটিতে কারোর আটকে থাকার সম্ভবনা নেই। আশপাশের বাড়িগুলি থেকেও সবাইকে নামিয়ে আনা সম্ভব হয়েছে। এলাকায় জলের ,সরাসরি ব্যবস্থা নেই সেন্ট্রাল অ্যাভিনিউ মল্লিকবাজার থেকে জল এনে রিলে পদ্ধতিতে দমকল কাজ করছে।

অগ্নিকান্ডের জেরে আশপাশের রাস্তায় যানজটের সৃষ্টি হয়। মহাত্মা গান্ধী রোড ও রবীন্দ্র সরণীর একাংশ বন্ধ করে দেওয়া হয়েছে। ক্যানিং স্ট্রিটের যান নিয়ন্ত্রণ করার কাজ চলছে। এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+