সাত সকালে ফের কলকাতা মেডিক্যাল কলেজে আগুন! আতঙ্ক হাসপাতাল জুড়ে
ফের মেডিক্যাল কলেজে আগুন। সোমবার ভোর ৫ টা নাগাদ মেডিক্যাল কলেজের হিমাটোলজি বিভাগে আগুন লাগে।
ফের মেডিক্যাল কলেজে আগুন। সোমবার ভোর ৫ টা নাগাদ মেডিক্যাল কলেজের হিমাটোলজি বিভাগে আগুন লাগে। এমসিএইচ বিল্ডিং-এ লাগা এই আগুনে আতঙ্ক ছড়ায় রোগী ও তার পরিবারের সদস্যদের মধ্যে। তবে খবর পেয়েই ঘটনাস্থলে যায় দমকলের ৩ টি ইঞ্জিন। দেড় ঘন্টার চেষ্টায় সেই আগুন নিয়ন্ত্রণে আসে।

প্রত্য়ক্ষদর্শীরা জানিয়েছেন, সাড়ে চারটে নাগাদ জোরে শব্দ হওয়ার পরেই হঠাৎ ধোঁয়া দেখতে পান তাঁরা। পরে জানা যায় মেডিক্যাল কলেজের তিনতলায় হিমাটোলজি বিভাগে একটি রেফ্রিরাজেটর থেকে আগুন লাগে।
এর আগে এবছরের ৩ অক্টোবর মেডিক্যাল কলেজে বিধ্বংসী আগুন লেগেছিল। গতবারেও একই বিল্ডিং-এ আাগুন লেগেছিল। সকাল আটটা নাগাদ লাগা এই আগুন মেডিক্যাল কলেজের ভিতরে ওষুধের দোকান থেকে ছড়িয়েছিল। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিল দমকলের ১০ টি ইঞ্জিন। হাসপাতালের জরুরি বিভাগের সামনে হুড়োহুড়ি, আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছিল।
ওই অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে হুগলির খানাকুলের বাসিন্দা শইদুল ইসলাম মল্লিকের। পরিবারের অভিযোগ ছিল এমনটাই।












Click it and Unblock the Notifications