আলিপুরে গাড়ির শোরুমে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ১২টি ইঞ্জিন

আলিপুরে গাড়ির শোরুমে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ১২টি ইঞ্জিন
কলকাতা, ১২ অগস্ট : আলিপুরে একটি গাড়ির শো-রুমে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। মঙ্গলবার বেলা ১২ টা নাগাদ জিন্দল হাউসের বেসমেন্টে প্রথন ধোঁয়া দেখা যায়। সেই ধোঁয়া ক্রমশই ছড়িয়ে পড়তে থাকে গোটা এলাকায়। ধোঁয়ার সঙ্গে আগুনও ক্রমশ ভয়াবহ রূপ নিতে শুরু করে। দমকলের ১২টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌছিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সূত্রের খবর অনুযায়ী জিন্দল হাউসের বেসমেন্ট থেকে প্রথমে ধোঁয়া বেরতে দেখেন কয়েকজন। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলে। ততক্ষণে চারিদিকে দাউ দাউ করে আগুন জ্বলতে শুরু করে দিয়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন পৌছলেও প্রচণ্ড ধোঁয়ার কারণে প্রাথমিকভাবে আগুন নেভানোর কাজে সমস্যা দেখা দিয়েছিল।

এরপর ধোঁয়ার মোকাবিলায় বেসমেন্টের ছাদ কেটে পাইপ ঢুকিয়ে সেই পথে বেসমেন্টে পৌছন দমকলকর্মীরা। দমকলসূত্রে জানানো হয়েছে, যে সময় আগুন লাগে সে সময় ট্রান্সফরমার মেরামতের কাজ চলছিল। তবে ঠিক কী কারণে আগুন লেগেছে তা এখনও স্পষ্ট নয়।

এদিন দমকলের পাশাপাশি ছিল বিপর্যয় মোকাবিলা দলও। খবর পেয়েই ঘটনাস্থেল পৌছন মেয়র শোভন চট্টোপাধ্যায় ও মন্ত্রী জাভেদ খান। জিন্দল হাউসের পার্শ্ববর্তী বাড়িগুলোর ক্ষেত্রেও বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। এই অগ্নিকাণ্ডের জেরে কয়েক ঘন্টা যান চলাচল ব্যাহত হয়। পরে ট্র্যাফিক পুলিসের তৎপরতায় যান চলাচল স্বাভাবিক হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+