উল্টোডাঙার মুরারিপুকুরের ঝুপড়িতে বিধ্বংসী আগুন
উল্টোডাঙার মুরারিপুকুর বস্তির ঝুপড়িতে আগুন। সকাল নটা নাগাদ আগুন ছড়ায়। সঙ্গে সঙ্গে খবর যায় দমকলে।
উল্টোডাঙার মুরারিপুকুর বস্তির ঝুপড়িতে আগুন। সকাল নটা নাগাদ আগুন ছড়ায়। সঙ্গে সঙ্গে খবর যায় দমকলে। আগুন নেভানোর কাছে হাত লাগান স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের ৩ টি ইঞ্জিন। কিছুক্ষণের মধ্যেই অবশ্য আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছেন দমকল আধিকারিকরা।

রবিবার সকাল নটা। হঠাৎই আগুনের শিখা দেখতে পাওয়া যায় উল্টোডাঙার মুরারিপুকুর বস্তিতে। শুরুতেই আগুন নেভানোর কাজে হাত লাগান স্থানীয়রা। পরে দমকল গিয়ে আগুন নেভায়। দমকল আধিকারিক জানিয়েছেন, ১৭ টি ঝুপড়িতে আগুন লাগলেও ৪ টি সম্পূর্ণভাবে পুড়ে গিয়েছে। তবে হতাহতের কোনও খবর নেই।












Click it and Unblock the Notifications