Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Fire at Kolkata: ফের শহরের বস্তিতে বিধ্বংসী আগুন, একের পর এক বিস্ফোরণ, ঘিরে দেওয়া হল গোটা এলাকা

Fire at Kolkata: ফের শহরে ভয়াবহ অগ্নিকান্ড। ডায়মন্ডবারবার রোডের পাশে বস্তিতে একেবারে বিধ্বংসী আগুন। একের পর এক ঝুপড়িতে দাউ দাউ করে একেবারে জ্বলছে এই আগুন। যদিও যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ চালাচ্ছেন দমকল আধিকারিকরা। একাধিক ইঞ্জিন এই মুহূর্তে সেখানে পৌঁছে গিয়েছে।

কিন্তু পরিস্থিতি সামাল দিতে একেবারে হিমশিম অবস্থা দমকল আধিকারিকদের। কারণে ঝুপড়ি গুলিতে বিপুল পরিমান দাহ্য পদার্থ মজুত আছে বলে মনে করা হচ্ছে। শুধু তাই নইয়, একের পর এক সিলিন্ডার বিস্ফোরণের ঘটনাও সামনে আসছে। গোটা এলাকা ঘিরে রেখেছেন পুলিশ আধিকারিকরা। ঘটনাস্থলে (Fire at Kolkata) গিয়েছেন পুলিশের একাধিক উচ্চপদস্থ আধিকারিকরা।

Fire at Kolkata

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ বৃহস্পতিবার বিকেলে বস্তির একটি ঝুপড়ি থেকে ধোঁয়া বের হতে দেখেন স্থানীয় মানুষজন। এর ঠিক কিছুক্ষন পরেই একেবারে দাউ দাউ করে জব্লতে শুরু করে আগুন। আগুনের তীব্রতা এতটাই ছিল যে মুহূর্তে একের পর এক ঝুপড়িতে তা ছড়িয়ে পড়তে থাকে। কালো ধোঁয়ায় একেবারে ঢেকে যায় চারপাশ।

একই সঙ্গে একের পর এক বিস্ফোরণ ঘটতে শুরু করে। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে প্রথমে ছুটে আসে একটি ইঞ্জিন এবং পরে আরও কয়েকটি দমকলের ইঞ্জিন আসে বলে খবর। প্রতিবেদন লেখা অনুযায়ী, আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। তবে এলাকার আশেপাশে আগুন যাতে না ছড়ায় সেদিকে বিশেষ নজর রাখা হচ্ছে দমকলের তরফে।

ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়। সাধারণ মানুষর মধ্যে তীব্র আতঙ্ক তৈরি হয়। খালি হাতেই সবাই বেরিয়ে আসেন। তবে আগুনের গ্রাসে সমস্ত কিছুই পুড়ে গিয়েছে বলে দাবি। এই অবস্থায় কীভাবে চলবেন তা স্পষ্ট নয়। শীতের রাতে রাতারাতি আশ্রয়হীন বহু মানুষ।

তবে কীভাবে এই আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। তবে শর্ট সার্কিট থেকে এই আগুন লাগতে পারে বলে প্রারথমিক ধারনা। বলে রাখা প্রয়োজন, গত কয়েকদিনে একাধিক শহরের এমন বস্তিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। বারবার একই ঘটনা কেন? তা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। খোদ কলকাতার মেয়র ফিরহাদ হাকিম এই বিষয়ে সন্দেহ প্রকাশ করেছেন গত কয়েকদিন আগেই। কোনও ভাবে হিটার চালিয়ে এই ঘটনা ঘটেছে কিনা তা নিয়ে প্রশ্ন তোলেন। এখনেও কি তাই? খতয়ে দেখা হচ্ছে বলেই খবর।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+