শান্তিনিকেতন বিল্ডিংয়ে আগুন, আহত ১ দমকলকর্মী

কলকাতা, ১০ মার্চ : ফের শহরের বুকে বহুতলে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। কলকাতার ক্য়ামাক স্ট্রিটের বহু পুরনো ও ঐতিহ্যশালী বহুতল শান্তিনিকেতন বিল্ডিংয়ে আগুন লেগেছে। দমকলের ৪ টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে এনেছে।

স্থানীয়সূত্রে খবর সকাল সাড়ে ৬ টা নাগাগ আগুন লাগে। শান্তিনিকেতন বিল্ডিংয়ের দোতলায় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের একটি শাখা আছে। সেই অফিসেই প্রথম আগুনটি লাগে। কালো ধোঁয়ায় ছেয়ে যায় এলাকায়। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলে।

শান্তিনিকেতন বিল্ডিংয়ে আগুন, আহত ১, আগুন নিয়ন্ত্রণে

দমকলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন নেভাতে গিয়ে এক দমকলকর্মী জখম হয়েছে। এই মুহূর্তে বিল্‍ডিয়ের ভিতরে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। দমকল সূত্রে খবর দোতলায় আগুন লাগলেও আগুন ১৩ তলা পর্যন্ত পৌঁছে গিয়েছে। যদিও এই বিল্ডিংয়ের ভিতরে কেউ আটকে নেই বলেই খবর।

শর্ট সার্কিট থেকেই এই আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে অনুমান দমকল কর্মীদের। এই অগ্নিকাণ্ডের জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। ক্যামাক স্ট্রিটের বিস্তৃত রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। যদিও ঘন্টা খানেকের মধ্যে যানচলাচল স্বাভাবিক হবে বলে ট্রাফিক পুলিশের তরফে জানানো হয়েছে।

শান্তিনিকেত বিল্ডিংয়ের অফিসগুলিতে অগ্নি নির্বাপন ব্যবস্থা থাকলেও বিল্ডিং মেরামতির কাজ বহুদিন ধরে হয়নি। ইলেকট্রিক তার থেকে শুরু করে মিটার বক্স সবকিছুই ঝুঁকিপূর্ণ অবস্থাতেই ছিল দীর্ঘদিন ধরে। ফলে এই দুর্ঘটনা একদিন না একদিন ঘটারই ছিল বলে বিল্ডিংয়ের বিভিন্ন অফিসে কর্মরতদের একাংশের মত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+