Fire at Kolkata: শিয়ালদহ ESI হাসপাতালে বিধ্বংসী আগুন, সরানো হল ৮০ জন রোগীকে, তীব্র আতঙ্ক
Fire at Kolkata: শিয়ালদহ ESI হাসপাতালে বিধ্বংসী আগুন। হাসপাতালের একটি অংশে এই আগুন লাগে বলে জানা যায়। ঘটনার পরেই ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন পৌঁছে যায় বলে জানা যাচ্ছে। একেবারে যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ শুরু হয়। ঘটনাকে কেন্দ্র করে তীব্র আতঙ্ক তৈরি হয়। একেবারে হুড়োহুড়ি পড়ে যায় রোগী এবং আত্মীয়দের মধ্যে।
ঘটনাস্থলে ছুটে গিয়েছেন দমকল মন্ত্রী সুজিত বসু। গিয়েছেন পুলিশের আধিকারিকরা। গোটা এলাকা ঘিরে রাখা হয়েছে। কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। জানা যাচ্ছে, ভোর ৫টা নাগাদ হাসপাতালে আগুন দেখতে পান স্থানীয় লোকজন। সঙ্গে সঙ্গে দমকলকে খবর দেওয়া হয় (Fire at Kolkata) ।

মুহূর্তের মধ্যে দমকলের অন্তত ১০ টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌছয়। ঘটনার সময় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন অন্তত ৮০ জন রোগী। ভোররাতে এই আগুন লাগে। স্বভাবতই সমস্ত রোগী ঘুমের মধ্যে ছিলেন। হঠাত করে এহেন আগুনের ঘটনায় আতঙ্ক তৈরি হয়ে।
যদিও দমকল আধিকারিকরা একেবারে দ্রুত সেই সমস্ত রোগীকে উদ্ধার করা হয়। যা খবর, ঘটনায় একজন রোগীর অবস্থা আশঙ্কাজনক। কালো ধোঁয়ায় তীব্র শ্বাসকষ্ট তৈরি হয়। এরপরেই শারীরিক অবস্থার অবনতি ঘটতে শুরু করে। এরপরেই রাতারাতি ইএসআই হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে স্থানান্তরিত করা হয় ওই রোগীকে।
এছাড়াও বেশ কিছু রোগীকে মানিকতলা ইএসআই হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে বলে জানা যাচ্ছে। অন্যদিকে দমকলের দাবি, ESI হাসপাতালের মেল সার্জারি ওয়ার্ডে প্রথমে বিধ্বংসী আগুন লাগে। আগুনের তীব্রতা এতটাই ছিল যে মুহূর্তে হাসপাতালের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়তে শুরু করে।
যদিও আগুন এখন অনেকটাই নিয়ন্ত্রণে বলে জানিয়েছেন দমকল মন্ত্রী সুজিত বসু। তবে পকেট ফায়ার যে সমস্ত জায়গায় আছে তা সম্পূর্ণ ভাবে নেভানোর চেষ্টা চলছে। তবে পুজোর সময় হওয়াতে রোগীর চাপ অনেকটাই কম ছিল। তা না হলে বড় বিপদের আশঙ্কা প্রকাশ করেন দমকল মন্ত্রী।
তবে কীভাবে এতবড় বিধ্বংসী এই আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। তবে কোনও ভাবে শর্ট সার্কিট থেকেই এই আগুন লাগতে পারে বলে অনুমান দমকল আধিকারিকদের। তবে পুরো বিষয়টি একেবারে খতিয়ে দেখা হচ্ছে। তবে প্রশ্ন উঠছে, শিয়ালদহ ইএসআই অন্যতম ব্যস্ত হাসপাতালগুলির মধ্যে একটি। প্রত্যেকদিন কয়েক হাজার মানুষ চিকিৎসা করাতে আসেন। আর সেই হাসপাতালের পরিকাঠামো নিয়ে প্রশ্ন উঠছে।












Click it and Unblock the Notifications