সল্টলেকের এসডিএফ বিল্ডিং-এ বিধ্বংসী আগুন! হাইড্রোলিক ল্যাডার দিয়ে উদ্ধার কাজ
সল্টলেকের এসডিএফ বিল্ডিং-এ বিধ্বংসী আগুন। সকাল সোয়া দশটা নাগাদ এই আগুন লাগে বলে জানা গিয়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে যায় দমকলের ৩ টি ইঞ্জিন।
সল্টলেকের এসডিএফ বিল্ডিং-এ বিধ্বংসী আগুন। সকাল সোয়া দশটা নাগাদ এই আগুন লাগে বলে জানা গিয়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে যায় দমকলের ৩ টি ইঞ্জিন।
আগুন নেভাতে এবং উদ্ধার কাজে হাইড্রোলিক ল্যাডার ব্যবহার করা হচ্ছে। বিল্ডিং-এর একাধিক তল থেকে ধোঁয়া বেরনোয় আতঙ্ক ছড়ায় পাশের বিল্ডিংগুলিতেও।

চারতলার আগুন
প্রথমে চারতলায় এই আগুন লাগে বলে জানা গিয়েছে। পুরো বিল্ডিং-এ থাকা কর্মীদের বের করে আনা সম্ভবন হয়েছে বলে জানা গিয়েছে। প্রাথমিকভাবে দমকলের অনুমান, শর্টসার্কিট থেকেই এই আগুন লেগেছে।

হাইড্রোলিক ল্যাডার দিয়ে উদ্ধার কাজ
দমকলকর্মীরা হাইড্রোলিক ল্যাডারে করে উঠে, জানলার কাঁচ ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করেন।

আতঙ্কে নিচে নেমে আসেন কর্মীরা
সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া অনেকের
( ছবি সৌজন্য: ফেসবুক)












Click it and Unblock the Notifications