বাজেনি ফায়ার অ্যালার্ম, প্রশ্নে এসডিএফ বিল্ডিং-এর অগ্নি সুরক্ষা! ঘটনাস্থলে দমকলমন্ত্রী

দমকলের ৫ টি ইঞ্জিনের চেষ্টায় শেষ পর্যন্ত সল্টলেকের এসডিএফ বিল্ডিং-এর আগুন নিয়ন্ত্রণে।

দমকলের ৫ টি ইঞ্জিনের চেষ্টায় শেষ পর্যন্ত সল্টলেকের এসডিএফ বিল্ডিং-এর আগুন নিয়ন্ত্রণে। তবে ওই বিল্ডিং-এর আগুন সুরক্ষা ব্যবস্থা আদৌ ঠিক ছিল কিনা তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। কেননা আগুনের জেরে ধোঁয়া বের হওয়ার পর স্মোক ডিটেক্টর কাজ করেনি বলে অভিযোগ উঠেছে।

ফায়ার অ্যালার্ম বাজেনি

ফায়ার অ্যালার্ম বাজেনি

এসডিএফ বিল্ডিং-এর অফিসগুলির কর্মীরা জানিয়েছেন, ধোঁয়া বের হলেও অ্যালার্ম বাজেনি। বিষয়টি খতিয়ে দেখছে দমকল।

ঘটনাস্থলে দমকলমন্ত্রী

ঘটনাস্থলে দমকলমন্ত্রী

খবর পেয়েই ঘটনাস্থলে যান দমকলমন্ত্রী সুজিত বসু। তিনি দমকলকর্মীদের কাজের প্রশংসাও করেন।

আগুন নিয়ন্ত্রণে

আগুন নিয়ন্ত্রণে

বহুতলের চারতলায় প্রথমে আগুন দেখা যায়। আতঙ্কে নিচে নেমে আসেন কর্মীরা। তাড়াহুড়ো করতে গিয়ে অনেকেই চোট পান।
আগুনে চেয়ার-টেবিল ছাড়াও অনেক কম্পিউটার নষ্ট হয়েছে বলে জানা গিয়েছে। সোয়া দশটায় আগুন লাগার পর বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানা গিয়েছে।

( ছবি সৌজন্য: ফেসবুক)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+