সন্তোষপুর স্টেশন চত্বরে বিধ্বংসী আগুন, সম্পূর্ণ স্তব্ধ বজবজ শাখায় ট্রেন চলাচল

ফের শহরে বিধ্বংসী অগ্নিকান্ডের ঘটনা। সন্তোষপুর স্টেশন সংলগ্ন এলাকাতে বিধ্বংসী আগুন। গোটা এলাকা জুড়ে একেবারে দাউ দাউ করে জ্বলছে আগুন। এখনও পর্যন্ত ১৫ টি দোকান সম্পূর্ণ ভাবে ভস্মীভূত হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। আগুন নেভাতে দমকলের একাধিক ইঞ্জিন কাজ করছে।

এমনকি রেলের তরফেও আগুন নেভাতে সবরকম ভাবে সাহায্য করা হচ্ছে। তবে বিধ্বংসী এই আগুন লাগার ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে সন্তোষপুর স্টেশনে। জানা যাচ্ছে, আগুনের গ্রাসে ইতিমধ্যে ছিঁড়ে গিয়েছে রেলের প্যান্টোগ্রাফ। যার ফলে শিয়ালদহ-বজবজ শাখাতে সম্পূর্ণ ভাবে স্তব্ধ হয়ে গিয়েছে রেল চলাচল।

সন্তোষপুর স্টেশন চত্বরে বিধ্বংসী আগুন,

আপ এবং ডাউন লাইনে বন্ধ রয়েছে এই পরিষেবা। ফলে বেশ কয়েকটি লোকাল আটকে পড়েছে বলে জানা যাচ্ছে। আজ বৃহস্পতিবার। সপ্তাহের একেবারে মাঝামাঝি একটা সময়। প্রচুর মানুষ সন্তোষপুর স্টেশনে এই মুহূর্তে দাঁড়িয়ে। কখন পরিস্থিতি স্বাভাবিক হবে তা এখনও স্পষ্ট নয়। এমনকি আগুন নিভলেও কি ট্রেন চলাচল স্বাভাবিক হবে? সেই প্রশ্ন উঠতে শুরু করেছে।

কারণ বিধ্বংসী আগুনে একাধিক তার এবং পেন্টোগ্রাফ পুড়ে গিয়েছে বলে জানা গিয়েছে। যদিও গোটা এলাকা এই মুহূর্তে ঘিরে দেওয়া হয়েছে। আগুনের পাশাপাশি কাউকে ঘিরতে দেওয়া হচ্ছে না। এমনকি বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে সমস্ত বিদ্যুৎ পরিষেবাও। অন্যদিকে প্রায় কয়েক ঘন্টা কেটে গেলেও স্বাভাবিক নয় স্টেশন সংলগ্নহ আগুন।

দোকানে প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুত থাকার কারণে আগুন ক্রমশ ছড়িয়ে পড়ছে বলে জানা গিয়েছে। শুধু তাই নয়, নয়, এলাকা ঘিঞ্জি হওয়াতে আগুন নেভাতে রীতিমত বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদেরও।

তবে দোকান শেষ হলেই স্টেশনের পাশে শুরু হচ্ছে একাধিক বসতি। সেখানে যাতে কোনও ভাবে আগুন না ছড়িয়ে পড়ে সেদিকেই নজর দমকলের। তবে কীভাবে এই আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। তবে কোনও দোকান থেকে এই আগুন লাগতে পারে বলে অনুমান দমকলের। তবে এই আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে।

সম্পূর্ণ স্তব্ধ বজবজ শাখায় ট্রেন চলাচল

স্থানীয় মানুষজন জানাচ্ছেন, আগুনের তীব্রতা এতটাই যে গোটা এলাকা কালো ধোঁয়াতে ঢেকে গিয়েছে। বিধ্বংসী আগুনে এখনও পর্যন্ত ১৫ টি দোকান সম্পূর্ণ ভাবে ভস্মীভূত হয়ে গিয়েছে। পরিস্থিতি যা তাতে আরও বেশ কয়েকটি দোকানেও আগুন ছড়িয়ে পড়েছে বলে জানা যাচ্ছে।

ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+