Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Salt Lake Fire: ধূমপানই কাল হল! বন্ধ ঘরে আগুনে ঝলসে মৃত ব্যক্তি, বরাতজোরে রক্ষা স্ত্রী ও মেয়ের

Salt Lake Fire: ফের কলকাতায় অগ্নিকাণ্ড। সল্টলেকে বাড়িতে আগুন লেগে ঝলসে মর্মান্তিক মৃত্যু এক ব্যবসায়ীর। সোমবার রাত ১০টা নাগাদ সল্টলেকের ডিএ ব্লকের ঘটনা। ডিএ ব্লকের চার নম্বর বাড়িতে রাতে আগুন লাগে। মৃত ওই ব্যক্তির নাম দেবর্ষি গাঙ্গুলি ওরফে বাবুয়া। ঘটনাস্থলে পৌঁছয় দমকল ও পুলিশ। স্থানীয় কাউন্সিলর ও দমকলমন্ত্রী সুজিত বসুও যান ঘটনাস্থলে।

অন্যদিকে, ৫ বছরের মেয়েকে নিয়ে একতলায় ছিলেন ব্যবসায়ীর স্ত্রী। আগুন লাগা মাত্র মেয়েকে নিয়ে ওই মহিলা বেরিয়ে আসতে পারলেও তাঁর স্বামী তিনতলা থেকে বের হতে পারেনি। অগ্নিকাণ্ডের মাঝেই তিনতলায় আটকে পড়েন দেবর্ষি। ধোয়াঁয় দমবন্ধ হয়ে মৃত্যু হয় ব্যবসায়ীর। ঘটনাস্থলে দমকলের ২টি ইঞ্জিন গিয়ে আগুন নেভায়। কিন্তু ততক্ষণে ঝলসে গিয়েছিলেন দেবর্ষি।

fire

সোমবার রাতেই মৃতদেহ বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মঙ্গলবার আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে দেহের ময়নাতদন্ত হবে। ঘটনাস্থলে ফরেনসিক টিমও আসবে বলে জানা গিয়েছে। কিন্তু কী থেকে এই আগুন লাগল তা স্পষ্ট না হলেও প্রাথমিকভাবে দমকল সূত্রে খবর, সিগারেটের থেকেই এই আগুন লেগেছে। সকাল থেকেই বাড়ির সামনে পাহারায় রয়েছে পুলিশ।

যদিও পরিবারের অভিযোগ, দমকল ৩০ থেকে ৩৫ মিনিট দেরিতে আসায় আরও আগুন ছড়িয়ে পড়ে। দমকল অন্য ব্লকে চলে যাওয়াতেই দেরি হয়েছে আসতে, এমনটা জানান মৃতের পরিবার। স্থানীয় কাউন্সিলর জানান, "দমকল সময়ে এসেছে। আগুন নিয়ন্ত্রণে করা গিয়েছে।"

কাউন্সিলর আরও বলেন, "ফ্ল্যাটের পেছনে আগুন দেখে পাড়ার লোকেরা ফোন করে। সঙ্গে সঙ্গে দমকল ডাকি। দমকল দ্রুত এসেছে। দমকলমন্ত্রীকে জানিয়েছে। সঙ্গে সঙ্গে ব্যবস্থা হয়েছে। তবে বাজেভাবে অগ্নিদগ্ধ হয়ে গিয়েছিলেন উনি।"

দমকলমন্ত্রী সুজিত বসু (Sujit Bose) ঘটনাস্থলে পৌঁছে বলেন, "পুলিশও প্রাথমিক কাজ করেছে। দমকলও তাদের ভূমিকা পালন করেছে। বাড়ির লোকেদের অভিযোগ থাকে অনেক সময়। তা খতিয়ে দেখা হবে। তদন্ত করে সবটা বলা হবে।"

মন্ত্রী আরও বলেন, "বাড়ির লোকেরা বলেছেন, উনি নেশাগ্রস্ত ছিলেন। ঘর থেকে অনেক সিগারেটের টুকরো মিলেছে। প্রচুর ধূমপান করতেন। তদন্ত হলে জানা যাবে।" দমকলকে ভুল অ্যাপার্টমেন্টের নম্বর বলা হয়েছিল বলে দাবি সুজিতের।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+