সল্টলেকে FD ব্লকে বিধ্বংসী অগ্নিকাণ্ড, আহত ২ দমকলকর্মী, পুড়ে খাক বাজারের একাধিক দোকান
সল্টলেকে FD ব্লকে বিধ্বংসী অগ্নিকাণ্ড, আহত ২ দমকলকর্মী, পুড়ে খাক বাজারের একাধিক দোকান
কলকাতার সল্টলেকে বিধ্বংসী অগ্নিকাণ্ড। এফডি ব্লকের অস্থায়ী বাজারের একাধিক ঝুপড়ি পুড়ে খাক। আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন দমকলের ২ কর্মী। দমকলের ১২টি ইঞ্জিন গিয়ে ৪ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি সামাল দিতে হিমসিম খেতে হয়েছে দমকলকর্মীদের। খবর পেয়ে সাত সকালেই সেখানে পৌঁছে গিয়েছিলেন দমকলমন্ত্রী সুজিত বসু।

বৃহস্পতিবার ভোটে এলাকার বাসিন্দারা প্রথমে এফডি ব্লকের অস্থায়ী বাজারে একটি ফুলের দোকান থেকে আগুন বেরোতে দেখেন। তাঁরা নিজেরাই প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু হাওয়ার দাপটে আগুন দ্রুত ছড়িয়ে পড়তে শুরু করে। প্রচুর দাহ্য পদার্থ মজুত থাকার কারণেই আগুন হু হু করে ছড়িয়ে পড় আশপাশের দোকানে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন প্রথমে ওই ফুলের দোকানের ঝুপড়িতেই আগুনের শিখা দেখতে পান তাঁরা। নিজেরাই আগুন নেভানোর চেষ্টা করেনষ। কিন্তু তা নিয়ন্ত্রণে আনা যায়নি। হু হু করে তা ছড়িয়ে পড়তে শুরু করে। তারপরেই খবর দেওয়া হয় দমকলকে।
দমকল এসে পৌঁছনোর আগেই অস্থায়ী বাজারের প্রায় শতাধিক ঝুপড়িতে আগুন ছড়িয়ে পড়ে। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছিল গোটা এলাকা। প্রথম দমকলের ২িট ইঞ্জিন ঘটনাস্থলে আসে। কিন্তু আগুনের তীব্রতা এতটাই ছিল যে পরে আরও ১০টি দমকলের ইঞ্জিন এসে পৌঁছয়। খবর পেয়েই ঘটনাস্থলে এসে হাজির হন দমকলমন্ত্রী সুজিত বসু। ঘটনাস্থল ঘুরে দেখেন তিনি। কীভাবে আগুন লাগল তা এখনও জানা যায়নি। দমকল তদন্ত করে দেখছে। আগুনের লেলিহান শিখা গ্রাস করেছে একাধিক অস্থায়ী ঝুপড়ি। বিপুল ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ঝুপড়ি দোকানের মালিকরা। পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে তারা।
প্রচুর পরিমানে দাহ্য পদার্থ থাকার কারণেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে। সাধারণ বাঁশের বেড়া দিয়ে তৈরি করা হয় ঝুপড়ি দোকানগুলি। তার মধ্যে প্লাস্টিক দিয়েও ঢাকা থাকে। ইলেকট্রিকের কানেকশনও ঠিক মত থাকে না। অর্থাৎ সুরক্ষা বিধি মেনে বিদ্যুতের সংযোগ নেওয়া হয় না। তার জেরে একবার আগুন লাগলে তা দ্রুত ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে। বিদ্যুতের সংযোগে কোনও গলদ থাকার কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছিল কিনা তা নিয়ে তদন্ত করা হচ্ছে।












Click it and Unblock the Notifications