ফের অগ্নিকাণ্ডের ঘটনা পার্কস্ট্রিটে! দাউ দাউ করে জ্বলছে এপিজে হাউসের পাঁচতলা

ফের পার্কস্ট্রিটের বহুতলে বিধ্বংসী আগুন লাগার ঘটনা। এপিজে হাউসের পাঁচতলায় আগুন লাগে। ঘটনা খবর পেয়েই ঘটনাস্থানে পৌঁছয় দমকলের ১২ টি ইঞ্জিন।

ফের পার্কস্ট্রিটের বহুতলে বিধ্বংসী আগুন লাগার ঘটনা। এপিজে হাউসের পাঁচতলায় আগুন লাগে। ঘটনা খবর পেয়েই ঘটনাস্থানে পৌঁছয় দমকলের ১২ টি ইঞ্জিন।

দাউ দাউ করে জ্বলছে এপিজে হাউসের পাঁচতলা

যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা করা হয়। যাতে চারপাশে আগুন না ছড়িয়ে পড়ে সেজন্যে ল্যাডার নিয়ে এসেও আগুন নেভানোর কাজ করা হচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।

জানা গিয়েছে, ওই বিল্ডিংয়ে একাধিক অফিস রয়েছে। ব্যাঙ্ক, দোকান ছাড়াও রয়েছে বিভিন্ন অফিস। আগুন লাগার সময় বিল্ডিংয়ে কয়েকজন উপস্থিত ছিলেন। যদিও তাঁদের নিরাপদে বাইরে বের করে আনা হয়। বিল্ডিংয়ে জানালার কাঁচ ভেঙে উৎসস্থলের আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন দমকলকর্মীরা।

পার্কস্ট্রিট থানার পুলিশ ও দমকলের আধিকারিকরা পর্যন্ত পৌঁছে গিয়েছেন। অন্যদিকে খবর পেয়ে ঘটনাস্থলে তড়িঘড়ি পৌঁছন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম ও সুজিত বসু। ফিরহাদ হাকিম জানান, সুজিত বসু বিষয়টি দেখে নিচ্ছেন। আগুন ছড়াবে না। একটি মেডিক্যাল কোম্পানির অফিস ছিল। সেটা বন্ধ ছিল।

কোনও ভাবে সেখানে আগুন লেগে যায়। কিছুক্ষণের মধ্যে নিভে যাবে। তবে কীভাবে আগুন লাগল তা এখনও জানা যায়নি। তবে শর্ট সার্কিট থেকে এই আগুন লাগতে পারে বলে অনুমান। প্রবল গরমে কোনও ভাবে এইম আগুন লাগতে পারে বলে মনে করা হচ্ছে।

তবে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসলে পরিস্থিতি খতিয়ে দেখা হবে বলে জানা যাচ্ছে। অন্যদিকে আজ মঙ্গলবার সকালে তৃণমূল নেতা মদন মিত্রের ভবানীপুরের বাড়িতে আগুন লাগার খবর পাওয়া যায়। তৃণমূল বিধায়কের বাড়িতে আচমকাই আগুন লাগে।

একটি ঘর থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। আতঙ্কে সকলেই বাড়ির বাইরে চলে আসেন। বিচ্ছিন্ন করে দেওয়া হয় বিদ্যুতের সংযোগ। খবর দেওয়া হয় দমকলে। ঘটনাস্থলে আসে দমকলের ৩টি ইঞ্জিন।

বিধায়ক জানান, তাঁর নাতি ওই ঘরে পড়াশোনা করে। আগুন ঘরের জিনিসপত্র পুড়ে গেছে। ওয়াটার পিউরিফায়ারে শর্ট সার্কিট থেকে আগুন বলে অনুমান দমকলের। আগুন লাগার খবর পেয়ে মদন মিত্রকে ফোন করেন দমকলমন্ত্রী সুজিত বসু।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+