শহরে ফের অগ্নিকাণ্ড! লালবাজারের কাছে মান্টিন বার্ন বিল্ডিং-এ আগুন
লালবাজারের কাছে মার্টিন বার্ন বিল্ডিং-এ আগুন। সকাল পৌনে নটা নাগাদ আগুন লাগে বলে জানা গিয়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে যায় দমকলের ৪ টি ইঞ্জিন। কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা হয় বলে জানিয়েছে দমকল।
লালবাজারের কাছে মার্টিন বার্ন বিল্ডিং-এ আগুন। সকাল পৌনে নটা নাগাদ আগুন লাগে বলে জানা গিয়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে যায় দমকলের ৪ টি ইঞ্জিন। কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা হয় বলে জানিয়েছে দমকল। এসির শর্টসার্কিট থেকে আগুন লাগে বলে প্রাথমিক ভাবে অনুমান দমকল আধিকারিকদের।

সকালে আগুন আতঙ্ক ছড়াল লালবাজার এলাকায়। বুধবার সকালে মার্টিন বার্ন বিল্ডিং-এর চারতলায় আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের চারটি ইঞ্জিন। ঘটনাস্থলে যান হেয়ার স্ট্রিট থানায় আধিকারিকরাও। সেখানে আটকে থাকা বেশ কয়েকজনকে উদ্ধার করেন দমকলকর্মীরা। দিনের শুরুতে রাস্তায় যানবাহনের পরিমাণ কম ছিল। এমন কি সেই সময় অফিস পাড়ায় লোকজনের সংখ্যাও ছিল কম। ফলে আগুন নেভাতে সুবিধা হয় দমকলকর্মীদের।












Click it and Unblock the Notifications