নতুন করে ১৩ তলায় ফের আগুন, নিখোঁজদের খোঁজে ঘটনাস্থলে পরিজনদের উদ্বেগ
নতুন করে ফের আগুন, ঘটনস্থলে আনা আসল দলকলের ইঞ্জিন
নতুন করে ফের আগুন স্ট্র্যান্ড রোডের বহুতলে। বহুতলের ১৩ তলায় নতুন করে আগুন লেগেছে বলে জানা যাচ্ছে। আগুন নেভাতে নতুন করে ঘটনাস্থলে আনা হয়েছে ল্যাডার। এসেছে দমকলের ইঞ্জিনও।

অন্যদিকে, ভয়াবহ আগুনে আরও দুজনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। এখনও পর্যন্ত ৯জনের মৃত্যু হয়েছে বলে খবর। সংখ্যাটা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। এদিকে ঘটনাস্থলে এখনও রয়ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর তদারকিতেই চলছে উদ্ধারকাজ।
ঘটনার পর থেকেই এখনও পর্যন্ত বেশ কয়েকজনের খোঁজ নেই। যার মধ্যে রয়েছেন রেলের এক আধিকারিকও। ঘটনার পর থেকে তাঁর সঙ্গে আর যোগাযোগ করতে পারছেন না তাঁর পরিবার। ফলে ঘটনাস্থলে এসেছেন পরিবারের লোকজন। ঘটনার পর থেকেই ভিড় জমাচ্ছেন মৃতের পরিবারের সদস্যরা। চারপাশ জুড়ে শুধুই কান্নার শব্দ! পরিজনের খোঁজে বাড়ছে উদ্বেগ।
প্রসঙ্গত, এদিন সন্ধে ছটা দশ নাগাদ মিলেনিয়াম পার্কের বিপরীতে থাকা রেলের বহুতলে আগুন লাগে। খবর পেয়েই ঘটনাস্থলে যায় দমকলের একাধিক ইঞ্জিন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একের পর এক দমকলের ইঞ্জিনের সংখ্যা বাড়ানো হয়। যদিও ততক্ষণে ভয়াবহ আকার নেয় আগুন। আগুনের গ্রাসে মর্মান্তিক ঘটনা ঘটে যায়। প্রাথমিকভাবে ৭ জনের মৃত্যুর খবর সামনে আসে। যদিও ঘন্টাখানেক পর আরও দুজনের মৃত্যু হয়। এখনও পর্যন্ত আগুনের গ্রাসে ৯ জনের মৃত্যু হয়েছে। সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। অন্যদিকে, ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছিলেন দমকলমন্ত্রী সুজিত বসু।
জানা যায়, ১৪ তলা ভবনটির ১৩ তলায় প্রথমে আগুন লাগে। আর তা মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে ভবনের ১২ তলায়। রেলের সার্ভার রুমটি সম্পূর্ণ রূপে ভস্মীভূত হয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে। এর ফলে উত্তর-পূর্ব ভারতে রেলের বুকিং ব্যবস্থা ব্যাপক ভাবে ব্যাহত হয়েছে। প্রায় ৫ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রথমে আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসার পর ১৩ তলায় পৌঁছনোর চেষ্টা করেন কয়েক জন দমকল কর্মী। কিন্তু ১২ তলায় পৌঁছে তাঁরা লিফ্ট থেকে বেরনোর চেষ্টা করেন কিন্তু প্রচণ্ড তাপের ফলে তাঁরা ফিরে আসার চেষ্টা করেন। কিন্তু চারপাশের আগুনের তাপ ও বিষাক্ত গ্যাসে তাঁরা সংজ্ঞাহীন হয়ে পড়েন বলে খবর। তার ফলেই তাঁদের মৃত্যু হয় বলে জানা গিয়েছে।
ভবনের একদিকে আগুন নেভানো সম্ভব হলেও গভীর রাত পর্যন্ত ভবনের অন্য অংশে আগুন নেভানো সম্ভব হয়নি।












Click it and Unblock the Notifications