ফের কলকাতা মেট্রোয় আগুন, ছড়াল আতঙ্ক
মেট্রোরেল সূত্রের খবর, কবি সুভাষ থেকে দমদম গামী মেট্রোয় নেতাজি ভবন স্টেশন ছাড়ার পরেই বিকেলে এই আগুন লাগার ঘটনা ঘটে। ঘটনার পরেই রবীন্দ্র সদন স্টেশনে থামিয়ে দেওয়া হয় মেট্রো। তত্ক্ষণাত্ খালি করে দেওয়া হয় ট্রেন। আগুনের জেরে আতঙ্ক ছড়ায় মেট্রো যাত্রীদের মধ্যে। স্টেশনে থামার পরে কামরার মধ্যে থাকা আগুন নেভানোর যন্ত্র দিয়ে দিয়ে নেভানো হয় আগুন। এখন পরিস্থিতি স্বাভাবিক হলেও বন্ধ রয়েছে মেট্রো চলাচল।

তবে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে এসি রেকের মেট্রো থেকে শর্ট সার্কিট হয়ে আগুন লাগে। তবে খতিয়ে দেখা হচ্ছে এই আগুনের আসল কারণ কি ! ঘটনাস্থলে মেট্রো ইঞ্জিনিয়ার ও উচ্চপদস্থ কর্মীরা।
উল্লেখ্য, ২০১৯ সালেও একাধিকবার কলকাতা মেট্রোতে আগুন লাগে। শুধু তাই নয় গত বছর ২৭ ফেব্রুয়ারি, ৭ মার্চ, ২৮ অক্টোবর একই ঘটনার সাক্ষী থেকেছিল কলকাতাবাসী। এদিনও তাই। ট্রেন ছাড়ার সময় ধোঁয়া দেখে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। শুধু তাই নয়, ফলে, মেট্রো রেলের নিরাপত্তা নিয়ে চিন্তার কারণ দেখা দিচ্ছে যাত্রীদের মনে।












Click it and Unblock the Notifications