Fire At Kolkata: রাতের শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড! জ্বলছে গোডাউন, ঘটনাস্থলে ১৫ টা ইঞ্জিন

Fire At Kolkata: রাতের শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা! মধ্য কলকাতার এলিয়ট রোডে একটি গোডাউনে বিধ্বংসী আগুন লেগেছে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৩টি ইঞ্জিন। পরে আরও ২টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। কিন্তু আগুনের তীব্রতা ক্রমশ বাড়তে থাকে।

আর তা সামলাতে রীতিমত হিমশিম খেতে থাকেন দমকলকর্মীরা। এক এক করে দমকলের ইঞ্জিন ক্রমশ বাড়তে থাকে। বর্তমানে ১৫ টি ইঞ্জিন দমকলের কাছ করছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে বিশাল পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনাস্থলে গিয়েছেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। রয়েছেন দমকল আধিকারিকরাও।

Fire At Kolkata

কীভাবে আগুন নেভানো সম্ভব তা খতিয়ে দেখা হচ্ছে। তবে দমকলের একটি সূত্রের দাবি, এই মুহূর্তে গোডাউনের আগুন সম্পূর্ণ ভাবেই নিয়ন্ত্রণে আনা গিয়েছে। নতুন করে ছড়িয়ে পড়ার আর কোনও আশঙ্কা নেই। সবদিক খতিয়ে দেখেই এই বিষয়ে নিশ্চিত করে জানানো হবে বলে জানিয়েছেন দমকল কর্মীরা।

জানা গিয়েছে, শনিবার সন্ধ্যে সাড়ে ৭ টায় এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। তবে কীভাবে এই আগুন লাগল তা স্পষ্ট নয়। যদিও দমকল কর্মীদের প্রাথমিকভাবে অনুমান শর্ট-সার্কিট থেকেই আগুন লাগতে পারে। এই ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোন খবর নেই।

তবে যেভাবে আগুন ছড়িয়ে পড়ে তাতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে বলেই মনে করছেন দমকল কর্মীরা। তবে কিসের গোডাউন এখনও জানা যায়নি। এমনকি ওই গোডাউনে কি রাখা ছিল তাও এখনও স্পশঝট নয়। তবে পরিস্থিতি বুঝে কর্মীদের অনুমান, ব্যাপক ভাবে দাহ্য পদার্থ মজুত করে রাখা ছিল।

আর সেই কারনেই আগুন এত ভয়ঙ্কর আকার নেয়। ওই গোডাউনের ভিতরে কোন অগ্নি নির্বাপক যন্ত্র রয়েছে কিনা সেটাও খতিয়ে দেখছেন দমকল কর্মীরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+