Fire at Kolkata: বন্ধ বাড়িতে ধূপ থেকে বিধ্বংসী আগুন, জ্বলে গিয়েছে একাধিক ঘর, বড় নির্দেশ মমতার

Fire at Kolkata: ফের বিধ্বংসী আগুন শহরে। বালিগঞ্জের কাকুলিয়া বস্তিতে শুক্রবার সন্ধ্যায় বিধ্বংসী আগুন লাগে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের আটটি ইঞ্জিন ছুটে যায়। একেবারে যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ করা হয়। ঘটনার পরিস্থিতির উপর কড়া নজর রাখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (West Bengal CM)।

এমনকি পরে ঘটনাস্থলে কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকেও পাঠান। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, দীর্ঘ প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় বালিগঞ্জের কাকুলিয়া বস্তির আগুন নেভানো সম্ভব হয়েছে। একেবারে চারপাশ ঘিরে জল দেওয়ার কাজ চালান দমকল কর্মীরা। ফলে আগুন আর ছড়াতে পারেনি (Fire at Kolkata) ।

Fire at Kolkata

তবে ভয়াবহ আগুনে সম্পূর্ণ ভাবে আটটি বাড়ি পুড়ে গিয়েছে। রাতারাতি ছাদ হারিয়ে গৃহহীন বহু মানুষ। ফিরহাদ হাকিম ছাড়াও ঘটনাস্থলে ছুটে যান স্থানীয় কাউন্সিলর সহ একাধিক শীর্ষ নেতৃত্ব। এমনকি যান পুলিশ এবং দমকলের আধিকারিকরা।

গোটা ঘটনা সরজমিনে খতিয়ে দেখেন। একই সঙ্গে কীভাবে এত বড় আগুন লাগল তাও খতিয়ে দেখা হচ্ছে। তবে দমকলের অনুমান, বন্ধ বাড়িতে জলন্ত ধুপ থেকেই এত বড় বড় অগ্নিকাণ্ডের ঘটনা। যদিও পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে ফিরহাদ জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এসেছি। ভয়াবহ আগুনে আটটি বাড়ি সম্পূর্ণ ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে বাড়িগুলিকে পুরসভার তরফে নতুন করে নির্মাণের ব্যবস্থা করা হবে বলে সাধারণ মানুষকে আশ্বাস মেয়রের।

তাঁর কথায় ইতিমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে। রবিবার থেকেই কাজ শুরু হয়ে যাবে। তবে এই অগ্নিকাণ্ডের পিছনে প্রোমোটিং? চাঞ্চল্যকর অভিযোগ স্থানীয় মানুষজনের। তবে ফিরহাদ হাকিম জানিয়েছেন, যেমন ঘর ছিল তেমনই তৈরি হবে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। আতঙ্কে সাধারণ মানুষ।

শহরের অন্যতম বড় বস্তি এলাকা বালিগঞ্জের কাকুলিয়া। চারপাশ জুড়ে একাধিক বস্তি। কয়েক হাজার মানূষের বসবাস। কিন্তু দমকলের তৎপরতায় বড়সড় বিপদ এড়ানো গিয়েছে বলেই মনে করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+