কলকাতার বড়বাজারের এক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত এক! বহু অতিথির আটকে থাকার শঙ্কা
Kolkata Fire: বড়বাজার মেছুয়া ফলপট্টির সামনে ঋতুরাজ হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড! ভয়াবহ এই ঘটনায় এখনও পর্যন্ত একজনের মৃত্যু হয়েছে। মৃত ওই ব্যক্তির নাম সঞ্জয় পাসোয়ান বলে জানা যাচ্ছে। বহু অতিথি অভিশপ্ত ওই হোটেলে আটকে আছেন বলে জানা যাচ্ছে। যুদ্ধকালীন তৎপরতায় তাদের উদ্ধার করা হচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। ঘটনাস্থলে দমকলের ১০ টি ইঞ্জিন কাজ করছে।
কিন্তু আগুনের তীব্রতা (Kolkata Fire) এতটাই যে তা নেভাতে একেবারে হিমশিম অবস্থা দমকল কর্মীদের। ঘটনাস্থলে পৌঁছেছে কলকাতা পুলিশের বিপর্যয় বাহিনী। আনা হয়েছে বড় ল্যাডার। গোটা এলাকা ঘিরে রাখা হয়েছে। ভয়াবহ এই ঘটনার খবর পেয়েই এলাকায় পৌঁছেছেন কলকাতা মেয়র ফিরহাদ হাকিম।

কীভাবে এমন ভয়াবহ ঘটনা তা সরজমিনে খতিয়ে দেখছেন বলে জানা যাচ্ছে।
Kolkata Fire: বিল্ডিংয়ে বিধ্বংসী আগুন
ফের কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। এদিন সন্ধ্যের পরে বড়বাজারের মেচুয়া ফলপট্টির একটি বিল্ডিংয়ে বিধ্বংসী আগুন লাগে। এটি একটি ছ তলা হোটেল বলে জানা গিয়েছে। জোড়াসাঁকো থানা এলাকায় এই হোটেলে সন্ধ্যে পৌনে আটটা নাগাদ আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে পুলিশ এবং দমকল সূত্রে জানা গিয়েছে। ইতিমধ্যে একজনের মৃত্যু হয়েছে এবং হোটেলে অসংখ্য মানুষ আটকে রয়েছেন বলে খবর।
তাঁদের উদ্ধারকার দমকল এবং পুলিশ হাত লাগিয়েছে। জানা যাচ্ছে গ্রিল কেটে ওই হোটেল থেকে অতিথিদের বের করে আনা হচ্ছে। এমনকী বহু অতিথিকে হোটেলের কার্নিশে দাঁড়িয়ে হাত দেখাতেও দেখা যাচ্ছে। একেবারে ভয়াবহ সেই ছবি।
স্থানীয় সূত্রে খবর, দোতলায় হোটেলের যেখানে রান্না করা হয় সেখান থেকে সম্ভবত আগুন ছড়িয়ে পড়েছে। আগুন ক্রমশই বাড়তে থাকলে পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যায়। আতঙ্কের মধ্যে হুড়োহুড়ি পড়ে গেলে হোটেলের মধ্যে থাকা অনেকেই বাইরে বেরোনোর চেষ্টা করেন। অনেকে কার্নিশ বেয়ে নেমে আসার চেষ্টা করেন।
ঘিঞ্জি এলাকায় হোটেল হওয়ায় মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুন লাগার বিষয়টি জানতে পেরেই অনেকে হোটেলের ছাদে চলে যান। সেখানেও অনেকেই আটকে রয়েছেন। দমকল এবং বিপর্যয় মোকাবিলা দল আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। তবে এই আগুন ছড়িয়ে পড়লে ঘটনা আরও ভয়াবহ আকার নিতে পারে বলে আশঙ্কা দমকল আধিকারিকদের। ঘটনায় তীব্র আতঙ্ক এলাকায়।












Click it and Unblock the Notifications