কলকাতার উচ্চতম বিল্ডিং-এ আগুন! দেখুন ভিডিও
এবার আগুন কলকাতার উচ্চতম বিল্ডিং-এ। এদিন বিকেলে দ্য ফর্টিটু-এর দুটি তল জুড়ে আগুন ছড়িয়ে পড়ে। পরে দমকলের তিনটি ইঞ্জিন গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে যান দমকলমন্ত্রী শোভন চট্টোপাধ্যায়
এবার আগুন কলকাতার উচ্চতম বিল্ডিং-এ। এদিন বিকেলে দ্য ফর্টিটু-এর দুটি তল জুড়ে আগুন ছড়িয়ে পড়ে। পরি দমকলের তিনটি ইঞ্জিন গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। খবর পেয়েই ঘটনাস্থলে যান দমকলমন্ত্রী শোভন চট্টোপাধ্যায়, দমকলের ডিজি জগমোহন। আগুন লাগার প্রকৃত কারণ জানা যায়নি। তবে অনুমান, বাইরে থেকে কাজ চলার সময়, সেখান থেকে আগুন লেগে থাকতে পারে। আবার এয়ারকন্ডিশনার থেকেও তা ছড়াতে পারে।

দ্য ফর্টিটু। জওহরলাল নেহরু রোডে টাটা সেন্টার ও জীবন সুধা বিল্ডিং-এর মধ্যে কলকাতার সব থেকে উঁচু বাড়ি। একাধিক ডেভেলপার এই বহুতলটি তৈরি করছে। বাড়িটির উচ্চতা ২৬৮ মিটার। শনিবার বিকেলে এখানেই আগুন লাগে। সঙ্গে সঙ্গে খবর যায় দমকলে। পৌঁছে যান দমকলমন্ত্রী এবং দমকলের ডিজি। দমকলের ডিজি বহুতলটির ওপরেও যান। যদিও পরে আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হয় দমকল।












Click it and Unblock the Notifications