দাউদাউ করে জ্বলছে স্টেশন, ক্যানিং শাখায় বন্ধ ট্রেন চলাচল

ছুটির দিনে যাঁরা পুজোর বাজারে কলকাতায় আসছেন ভোগান্তিতে পড়তে পারেন তাঁরা। শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল ব্যহত। ঘুটিয়ারি শরিফ স্টেশনে হঠাৎ করে আগুন লেগে গিয়েছে বলে খবর। দাউ দাউ করে জ্বলছে স্টেশন। তার জেরে শিয়ালদহ দক্ষিণ শাখায় ক্যানিং লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে গিয়েছে।

ঘনবসতি পূর্ণ এলাকা সেকারণে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। সকাল সাড়ে ১০টা নাগাদ প্ল্যাটফর্মের একটি দোকানে আগুন লাগে। তারপর সেখান থেকে ছড়িয়ে পড়ে আগুন। ৫ থেকে ৭টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গিয়েছে। সেসময় স্টেশনে যাত্রীরা ছিলেন। অগ্নিকাণ্ডের জেরে আতঙ্কিত হয়ে পড়েন তাঁরা। হুড়োহুড়ি শুরু হয়ে গিয়েছিল স্টেশনে।

sealdah

অল্পসময়ের মধ্যেই আগুন হু হু করে ছড়িয়ে পড়েছে। একের পর এক দোকানে আগুন ছড়িয়ে পড়ছে। স্টেশন সংলগ্ন এলাকাতেই রয়েছে ঘন বসতি। সেখানে আগুন ছড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছে দমকল বাহিনী। আগুন কিছুতেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। পরিস্থিতি ভয়াবহ আকার নিতে শুরু করেছে। আকাশ পুরো কালো ধোঁয়ায় ভরে গিয়েছে।

এদিকে এই অগ্নিকাণ্ডের জেরে ক্যানিং শাখার ট্রেন চলাচল বন্ধ হয়ে গিয়েছে। ক্যানিং থেকে এখনও কোনও লোকাল ট্রেন শিয়ালদহে এসে পৌঁছয়নি। আবার শিয়ালদহ থেকেও কোনও ট্রেন ক্যানিংয়ে পৌঁছতে পারছে না। যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখেই ট্রেন চলাচল আপাতত বন্ধ রাখা হয়েছে। এখনও পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি বলে জানা গিয়েছে। এদিকে রবিবার হওয়ায় ট্রেন চলাচল

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+