Fire at Kolkata: টেরিটি বাজারে বিধ্বংসী আগুন, পরিস্থিতি সামাল দিতে ১২টি দমকলের ইঞ্জিন

Fire at Kolkata: ফের বিধ্বংসী অগ্নিকান্ডের ঘটনা। টেরিটি বাজারে এই আগুন লেগেছে বলে জানা যাচ্ছে। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌছয় দমকলের ১০ টি ইঞ্জিন। কিন্তু আগুনের তীব্রতা এতটাই যে পরে আরও দুটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। একেবারে যুদ্ধকালীন তৎপরতায় এই আগুন নেভানোর কাজ শুরু হয়েছে। তবে আগুন এতটাই বিধ্বংসী আকার নিয়েছে যে তা নেভাতে হিমশিম খেতে হচ্ছে দমকল আধিকারিকদের।

যা খবর, আরও দমকলের ইঞ্জিন আনা হচ্ছে। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছেন কলকাতা পুলিশের আধিকারিকরা (Fire at Kolkata) । গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে। কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। জানা যাচ্ছে, যে জায়গায় এই আগুন লেগেছে সেখানে বিশাল আলোর বাজার। কালীপুজোর আগে বহু মানুষ সেখানে কেনাকাটা করছিলেন বলে জানা যাচ্ছে। ফলে বহু মানুষ আটকে পড়ে বলে জানা যাচ্ছে।

Fire at Kolkata

যদিও দমকলের দাবি, সবাইকে সরিয়ে নিরাপদে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু এই মুহূর্তে আগুন নেভানোটাই বড় চ্য্যলেঞ্জ বলছেন দমকল আধিকারিকরা। গোটা এলাকা এতটাই ঘিঞ্জি যে যে কোনও সময় আগুন আশেপাশে ছড়িয়ে পড়তে পারে।

স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, বুধবার সন্ধ্যায় টেরিটি বাজার সংলগ্ন একটি কাঠের গুদামে প্রথম আগুন লাগে। ওই গুদামে বিপুল পরিমাণ দাহ্য পদার্থ মজুত করা ছিল বলে খবর। ফলে মুহূর্তের মধ্যে বিধ্বংসী একেবারে আগুন ধরে যায়। একেবারে লেলিহান শিখা দাউ দাউ করে বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যে কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। শুধু তাই নয়, কাঠের গুদামে সংলগ্ন দোকানগুলিতে আগুন ছড়িয়ে পড়ে বলে খবর।

সেই সমস্ত দোকানে প্রচুর পরিমানে লাইটের সরঞ্জাম সহ দাহ্য মজুত ছিল। ফলে আগুন আরও ভয়ঙ্কর রূপ আরও নিতে পারে বলেই আশঙ্কা করছেন দমকল আধিকারিকরা। প্রায় দু'ঘণ্টা হয়ে গিয়েছে এখনও আগুন দাউ দাউ করে জ্বলছে। কখন নেভানো সম্ভব তা স্পষ্ট নয়। স্থানীয় মানুষের দাবি, আগুন যে জায়গায় লেগেছে সেখানে পৌঁছতে পারেনি দমকল। যদিও এই বিষয়ে সরকারি ভাবে কিছু জানানো হয়নি।

তবে কীভাবে এত বড় আগুন লাগার ঘটনা ঘটল তা এখনও স্পষ্ট নয়। তবে শর্ট সার্কিট থেকেই এই আগুন লাগতে পারে বলে মনে করা হচ্ছে। আগুন নেভানোর পরেই বিষয়টি আরও খতিয়ে দেখা হবে বলে দাবি দমকলের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+