Sealdah South Section: সম্পূর্ণ বন্ধ শিয়ালদহ দক্ষিণ শাখার ট্রেন চলাচল, কখন হবে স্বাভাবিক?

Sealdah South Section: সম্পূর্ণ বন্ধ শিয়ালদহ দক্ষিণ শাখার ট্রেন চলাচল! ঢাকুরিয়া স্টেশন সংলগ্ন রেললাইনের ধারে ঝুপড়িতে বিধ্বংসী আগুন। ভয়ঙ্কর এই ঘটনায় এখনও পর্যন্ত ১২ থেকে ১৫ টি বাড়ি সম্পূর্ণ ভাবে পুড়ে গিয়েছে বলে জানা গিয়েছে। আর এই ঘটনার পরেই সম্পূর্ণ বন্ধ হয়ে যায় শিয়ালদহ দক্ষিণ শাখার ট্রেন চলাচল।

প্রায় দু'ঘন্টারও বেশি সময় কেটে গিয়েছে আপ এবং ডাউন লাইনে সম্পূর্ণ বন্ধ ট্রেন চলাচল। পরিস্থিতি কখন স্বাভাবিক হবে তা এখনও স্পষ্ট নয়। পুরো বিষয়টির উপর নজর রাখছে পূর্ব রেল (Sealdah South Section) । ঘটনাস্থলে পৌঁছেছেন রেল পুলিশের আধিকারিকরা।

Sealdah South Section

জানা গিয়েছে, আজ বুধবার দুপুর ১ টা নাগাদ ঢাকুরিয়ায় রেললাইন সংলগ্ন ঝুপড়িতে বিধ্বংসী এই আগুন লাগে। দাউদাউ করে জ্বলে ওঠে আগুন, কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। শুধু তাই নয়, আগুনের লেলিহান শিখা একের পর এক বাড়িতে ছড়িয়ে পড়তে শুরু করে।

দমকল সূত্রে খবর, ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌছয় দমকলের ৭টি ইঞ্জিন। যদিও ঘটনার অন্তত দুঘণ্টা পর ঘটনাস্থলে দমকল পৌছয় বলে অভিযোগ স্থানীয় মানুষজনের।

ততক্ষণে আগুনে পুড়ে ছাই হয়ে যায় অন্তত ১২ থেকে ১৫ টি ঝুপড়ি। রাতারাতি গৃহহীন হয়ে পড়লেন কয়েকশ মানুষ। যদিও হতাহতের কোনও খবর নেই। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌছয় রেল এবং স্থানীয় পুলিশ প্রশাসনের বিশাল টিম। ঘটনার জেরে সম্পূর্ণ ব্যাহত হয় শিয়ালদা দক্ষিণ শাখার ট্রেন চলাচল।

ঢাকুরিয়া স্টেশন সহ একাধিক স্টেশনে দাঁড়িয়ে পড়েছে বহু লোকাল। এই প্রসঙ্গে রেলের জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান, রেল লাইনের ধারে বেআইনি ভাবে দিনের পর দিন মানুষ বসবাস করছে। বারবার উঠতে বললেও কিছু হচ্ছে না।

ঘটনার পর লাইনের উপর বহু জিনিস পড়ে রয়েছে। তা সরানোর আবেদন জানানো হচ্ছে। সমস্ত কারণে আপ এবং ডাউন লাইনে বন্ধ রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলেই ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে জানিয়েছেন ওই রেল আধিকারিক।

বলে রাখা প্রয়োজন, সিগন্যালিংয়ের জন্য মঙ্গলবারও দীর্ঘক্ষণ বন্ধ থাকে ট্রেন চলাচল। যা নিয়ে চরম সমস্যার মধ্যে পড়তে হয় মানুষকে। ফের একবার কাজের দিনে এই অগ্নিকান্ডের ঘটনায় ট্রেন বন্ধ থাকায় বিপাকে পড়েছেন নিত্যযাত্রী থেকে সাধারণ মানুষ। এমনকি ঘটনার পর লাইনের উপর দিয়ে বহু যাত্রীকে হাঁটতে দেখা যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+