ট্যাংরায় ক্রিস্টোফার রোডে সিলিন্ডারের গুদামে ভয়াবহ আগুন, মৃত ৩
কলকাতা, ৬ অক্টোবর : পুজোর শুরুতেই শহর কলকাতায় আগুন লাগার ঘটনা ঘটল চায়না টাউন এলাকায়। এদিন ট্যাংরায় ১০৪ ক্রিস্টোফার রোড এলাকায় একটি সিলিন্ডার ভর্তি গুদামে আগুন লাগে। মুহূর্তে তা বিধ্বংসী আকার নিয়েছে। ঘটনায় ৩ জনের দগ্ধ দেহ উদ্ধার করা গিয়েছে বলে জানা গিয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, আগুল লাগার পরে বিস্ফোরণের শব্দও শোনা গিয়েছে। এই গুদামটি অবৈধভাবে ব্যবহার করা হচ্ছিল। সিলিন্ডার ও জ্বালানি তেল প্রচুর পরিমাণে এতে মজুত ছিল। কীভাবে আগুন লেগেছে তা এখনও সঠিকভাবে জানা যায়নি।

মনে করা হচ্ছে, আগুনের ফুলকি ছিটেই এখানে আগুন ধরেছে। এদিন দুপুরে আগুন লাগার খবর আসতেই দমকেলর বেশ কয়েকটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। তবে এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি।
চায়না টাউনের দিকে যেতে ট্যাংরা-শিয়ালদহ কানেক্টর এই রাস্তার দু'পাশই ঘন জনবসতিপূর্ণ। প্রচুর দোকানপাট ও বাড়িঘর রয়েছে এখানে। আর যে দোকানটিকে গুদাম বানিয়ে সিলিন্ডারের কারবার চলছিল সেটিও ঘন এলাকায়। ফলে বড় রকমের দুর্ঘটনা হতে পারে ভেবে সতর্ক রয়েছে প্রশাসনও।
এদিন আগুন লেগেছে দেখতে পেয়েই পুলিশ ও দমকলের সঙ্গে মিলে স্থানীয়রাও উদ্ধারকার্যে হাত লাগান। তবে গোবিন্দ বণিক রোডের স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কোনও কারণে যেকোনও জায়গাতেই আগুন লাগতে পারে। তবে এখানে দীর্ঘদিন ধরেই বেআইনিভাবে ব্যবসা চলছে। প্রশাসন সব জেনেও নীরব দর্শকের ভূমিকা পাল করে আসছে।
আর তার পরিণতিতেই এদিনে আগুন লেগে এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। এরকম সমস্ত বেআইনি কারবারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।












Click it and Unblock the Notifications