বউবাজারে বহুতলে আগুন, দমকলের একাধিক ইঞ্জিন

ফের শহরের বুকে আগুন লাগার ঘটনা। শহরের একটি বহুতলে এই আগুন লাগার খবর পাওয়া যাচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছ স্থানীয় মানুষজনের মধ্যে। ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন আগুন নেভানোর কাজ করছে।

বউবাজারের সবথেকে উপরের তলায় আগুন লাগে বলে খবর

বউবাজারের সবথেকে উপরের তলায় আগুন লাগে বলে খবর

জানা যাচ্ছেম বউবাজারের শম্ভু নাথ দাস লেনে একটি বহুতলে আগুন লাগে বলে খবর। বউবাজারের সবথেকে উপরের তলায় আগুন লাগে বলে খবর। এরপর ধীরে ধীরে বহুতলের অন্যান্য অংশেও আগুন ছড়িয়ে পড়ে বলে জানা যায়। যদিও আগুন লাগার খবর সঙ্গে সঙ্গে জানানো হয় দমকলকে। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একাধিক ইঞ্জিন। আগুন নেভানোর চেষ্টা করেন দমকল কর্মীরা।

 আতঙ্ক, হুড়োহুড়ি

আতঙ্ক, হুড়োহুড়ি

আগুন লাগার ঘটনায় রীতিমত আতঙ্ক ছড়িয়ে পড়ে বহুতলের অন্যান্য বাসিন্দাদের মধ্যে। আতংকে হুড়োহুড়ি করে নেমে আসেন অনেকেই। যদিও যারা আটকে পড়েন তাঁদের বহুতল থেকে বের করে আনেন দমকল কর্মীরা। তবে বউবাজারে ঘিঞ্জি এলাকা। আর সেই রকম এক্টী বাড়িতে এই আগুন লাগে। ফলে সেখানে পৌঁছতে রীতিমত বেগ পেতে হয় দমকল কর্মীদের।

ঘন্টাখানেক পর আগুন নিয়ন্ত্রণে

ঘন্টাখানেক পর আগুন নিয়ন্ত্রণে

ঘিঞ্জি এলাকায় আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়ায়। যদি অন্যান্য বাড়িতে তা ছড়িয়ে পড়ে সেটা ঠেকানোটা বড় চ্যালেঞ্জ ছিল দমকলকর্মীদের। আর তা রুখে দেওয়া গিয়েছে। নতুন করে আগুন ছড়ায়নি। তবে ঘটনার প্রায় কয়েকঘন্টা পর নিয়ন্ত্রণে আসে বহুতলের আগুন। তবে কি কারণে এই আগুন লাগল তা এখনও জানা যায়নি। প্রাথমিকভাবে দমকলকর্মীদের অনুমান, শর্ট সার্কিট থেকেই এই আগুন লেগেছে। তবে পরে বিষয়টি আরও খতিয়ে দেখা হবে বলে জানা যাচ্ছে। তবে আগুনে তীব্রতায় বহুতলের একাধিক বাড়িতে বেশ ক্ষতিগ্রস্থ হয়েছে। তবে ক্ষতির পরিমাণ কত তা এখনও স্পষ্ট নয়। তবে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আতঙ্ক সাধারণ মানুষজনের মধ্যে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+