বালিগঞ্জ সায়েন্স কলেজের ল্যাবে ভয়াবহ আগুন, দমকলের ১৪টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণের কাজে

কলকাতা, ২১ মার্চ : বালিগঞ্জ সায়েন্স কলেজের ভয়াবহ অগ্নিকাণ্ডে ভষ্মীভূত ল্যাবরেটরি। আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলের ১৪টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে একনাগারে কাজ করে চলেছে। দমকল চটপট ব্যবস্থা নেওয়ায় আগুন খুব একটা ছড়িয়ে না পরলেও কলেজের একটা অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এই ঘটনায় কলেজের সমস্ত পড়ুয়াদের নিরাপদে বের করে আনা সম্ভব হয়েছে বলে দমকলের তরফে জানানো হয়েছে।

ঠিক কি কারণ আগুন লেগেছে তা এখনও পর্যন্ত স্পষ্টভাবে জানা যায়নি। ল্যাবে প্রচুর পরিমাণে রাসায়নিক ও দাহ্য পদার্থ থাকে। তার থেকেই সম্ভবত আগুন বিশাল আকার নেয় বলে মনে করা হচ্ছে। তবে আগুনের সূত্র এখনও জানা যায়নি।

বালিগঞ্জ সায়েন্স কলেজের ল্যাবে ভয়াবহ আগুন, দমকলের ১৪টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণের কাজে

দুপুরে ক্লাস চলা কালীন কলেজের দোতলার ল্যাবে আগুন লাগে। ল্যাবে সেই মুহূর্তে কয়েকজন ছাত্রছাত্রী আটকে পড়েন বলেও জানা যায়। কাঁচের জানলা ভেঙে পড়ুয়ারা বেরনোর চেষ্টা করে। কিন্তু আগুন এতটাই হু হু করে বাড়তে থাকে যে ছাত্রদের বাইরে বেরনোর চেষ্টা বৃথা যায়।

পরে দমকল এলে কলেজের সমস্ত পড়ুয়াদের নিরাপদে বাইরে বের করে আনা হয়। কলেজের বিদ্যুৎ সংযোগ ইতিমধ্যেই বিচ্ছিন্ন করা হয়েছে। তবে দমকেলর তৎপরতায় আগুন ভয়ঙ্কর আকার নিতে পারেনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+