Fire At Kolkata: গার্ডেনরিচের পরিত্যক্ত গোডাউনে বিধ্বংসী আগুন, দমকলের ১০ টি ইঞ্জিন

গার্ডেনরিচের একটি পরিক্তত্য গোডাউনে বিধ্বংসী আগুন। এই মুহূর্তে যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন দমকল কর্মীরা। দমকলের অন্তত ১০ টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করছে বলে জানা যাচ্ছে। তবে গোডাউনটিতে বিপুল পরিম

গার্ডেনরিচের একটি পরিক্তত্য গোডাউনে বিধ্বংসী আগুন। এই মুহূর্তে যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন দমকল কর্মীরা। দমকলের অন্তত ১০ টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করছে বলে জানা যাচ্ছে। তবে গোডাউনটিতে বিপুল পরিমাণ দাহ্য পদার্থ মজুত করা ছিল বলে জানা যাচ্ছে।

পরিত্যক্ত গোডাউনে বিধ্বংসী আগুন

এমনকি অনেকদিন ধরে ওই গোডাউনের মধ্যে কাপড় জামা মজুদ ছিল বলেও জানা যাচ্ছে। আর সেই কারণে আগুন ভয়াবহ আকার ধারণ করেছে। আগুন লাগার সঠিক কারণ স্পষ্ট করে এখনও জানা যায়নি।

তবে কোনও আগুনের ফুলকি থেকে এই আগুন লাগতে পারে বলে মনে করা হচ্ছে। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পছুছে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। জানা যাচ্ছে, ওই গোডাউনটি দীর্ঘ আট বছর ধরে বিন্ধ ছিল। পোর্ট ট্রাস্টের মধ্যে ওই গোডাইনটি রয়েছে বলে জানা যাচ্ছে।

আশঙ্কা ছিল, আশেপাশের গোডাউনগুলিতেও আগুন ছড়িয়ে পড়তে পারে। কিন্ত্য দমকল কর্মীরা একেবারে চারপাশ দিয়ে জল দিয়ে আগুন একেবারে দমকলের ভাষাতে অ্যারেস্ট করে ফেলা হয়। ফলে নতুন করে আগুন আর ছড়াতে পারিনি বলেই জানা যাচ্ছে। তবে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

গত কয়েকদিন আগেই ভবানীপুরের একটি ক্লাবে বিধ্বংসী অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আর সেই রেশ কাটতে না কাটতেই ফের কলকাতার বুকে বড়সড় আগুন লাগার ঘটনা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+