ভবানীপুর সুইমিং অ্যাসোসিয়েশনে বিধ্বংসী আগুন, একাধিক দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে

ভবানীপুর সুইমিং অ্যাসোসিয়েশনে বিধ্বংসী আগুন। রাস্তার পাশে থাকা এই ক্লাবে পুরো দাউ দাউ করে আগুন জ্বলছে বলে জানা যাচ্ছে। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের একাধিক ইঞ্জিন। একেবারে যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আন

ভবানীপুর সুইমিং অ্যাসোসিয়েশনে বিধ্বংসী আগুন। রাস্তার পাশে থাকা এই ক্লাবে পুরো দাউ দাউ করে আগুন জ্বলছে বলে জানা যাচ্ছে। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের একাধিক ইঞ্জিন। একেবারে যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে। কিন্ত্য প্রায় দেড় ঘন্টা হয়ে গিয়েছে আগুন এখনও নিয়ন্ত্রণে নয় বলেই জানা যাচ্ছে।

ভবানীপুর সুইমিং অ্যাসোসিয়েশনে বিধ্বংসী আগুন

তবে আগুন যাতে আশেপাশে না ছড়িয়ে পড়ে সেদিকে বিশেষ সতর্ক দমকল বাহিনী। আর তাই একেবারে চারপাশ ধরে ঘিরে ধরে এই আগুন নেভানোর কাজ করছেন দমকল কর্মীরা। তবে কি কারণে ওই অ্যাসোসিয়েশনের ঘরে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়।

তবে বিধ্বংসী আগুনে সম্পূর্ণ ভাবে পুড়ে গিয়েছে গোটা ক্লাব। বিশেষ করে কাঠ এবং অন্যান্য দাহ্য পদার্থ থাকার কারনেই এই আগুন আরও ভয়ঙ্কর নিয়েছে বলে খবর। এমনকি এই আগুন সবকিছুই পুড়ে গিয়েছে। তবে প্রাথমিক ভাবে অনুমান শর্ট সার্কিট থেকেই আগুন লাগতে পারে।

তবে ঘটনার সময়ে ওই ক্লাবে কেউ ছিল না বলেই খবর। ফলে বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। অন্যদিকে ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছেন দমকলমন্ত্রী সুজিত বসু। পুরো ঘটনা তদারকি করছেন তিনি। তবে সংবাদমাধ্যমে মন্ত্রী জানিয়েছেন, আতঙ্কের কিছু নেই। অনেকটাই নিইন্ত্রনে নিয়ে আসা হয়েছে গোটা আগুন।

নতুন করে যাতে আগুন না ছড়ায় সেই কারণে দমকল কর্মীরা চেষ্টা চালাচ্ছেন বলে দাবি মন্ত্রীর। তবে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। রাস্তার উপরে এই ঘটনায় থমকে যায় গাড়ি চলাচল। গোটা এলাকা ঘিরে ফেলেন পুলিশ আধিকারিকরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+