মধ্য কলকাতায় ফের স্টিফেন কোর্টের ছায়া, অফিসটাইমে বহুতলে আগুন

মধ্য কলকাতায় বহুতল অফিসে আগুন। বেশকিছুজনকে উদ্ধার করা হয়েছে। এখনও আটকে রয়েছেন অনেকে।

BIG BREAKING-- LIVE UPDATE---

বিকেল ৩টা

১. আগুন নিয়ন্ত্রণে জানান শোভন চট্টোপাধ্যায়

২. আগুনে কারোর কিছু হয়নি বলেও জানান মেয়র

৩. বহুতলের ভিতরে দমকল ও বিপর্যয় মোকাবিলা দলের তল্লাশি

৪. বহুতলের ভিতরে কেউ আটকে নেই বলেও জানায় দমকল

৫. চারতলায় শর্টসার্কিট হয়েই আগুন বলে প্রাথমিক তদন্তে মনে করছে দমকল

৬. ধোঁয়ার ভিতরে কাজ করার জন্য গ্যাস-মুখোশও আনে দমকল

৭. বহুতলের বিভিন্ন তলায় বিশাল গ্লাস প্যানেলের অনেকটা অংশ ভেঙে ফেলা হয়েছে

৮. আগুন নিয়ন্ত্রণে এলেও ধোঁয়া বের হচ্ছে

৯. ৪ তলার অধিকাংশ অফিস আগুনে বিপুলভাবে ক্ষতিগ্রস্ত

১০. দারুনভাবে ক্ষতিগ্রস্ত পাঁচতলা ও ৬ তলার অফিসও

বহুতলে আগুন

দুপুর ২.৪৫টা

১. আগুনের লেলিহান শিখার থেকে বড় হয়ে ওঠে ধোঁয়া

২. বহু মানুষই ধোঁয়ায় ভিতরে আটকে ছিলেন

৩. এলাকার মানুষ দড়ি বেয়ে উপরে ওঠে বেশ কয়েক জনকে উদ্ধার করেন

৪. দমকল এলেও ধোঁয়ার জেরে বহুতলের ভিতরে প্রবেশ করতে পারেনি

৫. পরে হাইড্রোলিক ল্যাডার এনে কাচ ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করেন দমকল কর্মীরা

৬. ছুটে আসেন বিপর্যয় মোকাবিলা বাহিনীর দল

৭. ঘটনাস্থলে দমকলমন্ত্রী তথা মেয়র শোভন চট্টোপাধ্যায়

বহুতল অফিসে আগুন

দুপুর ২.১৫টা

১. দমকল জানায় প্রাথমিকভাবে বহুতল অফিস থেকে ২৬ জনকে উদ্ধার করা হয়েছে

২. আতঙ্কে বহুতল থেকে বহু মানুষ বাইরে বেরিয়ে আসেন

৩. চারতলায় থাকা অফিসের কাচের বিশাল জানলা ভেঙে ফেলেন অনেকে

৪. ভাঙা কাচের জানলা দিয়ে গলগল করে ধোঁয়া বেরিয়ে আসে

৫. আতঙ্কে অনেকে বহুতলের উপরে থাকা টেরেসে উঠে পড়েন

৬. কেউ কেউ আতঙ্কে বহুতলের উপরে থাকা খোলা পাঁচিলের মাথায় উঠে পড়েন

৭. কালো ধোঁয়ায়া অনেকে ভিতরে আটকে পড়েছেন বলেও জানান অনেক প্রত্যক্ষদর্শী

বহুতলে আগুন

সময় ২টা

১. কী ভাবে আগুন জানা যায়নি

২. আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি

৩. কালো ধোঁয়ায় ঢেকে যায় বহুতলটি

৪. আশপাশের বহুতলেও আতঙ্ক ছড়িয়ে পড়ে

৫. বহুতলের পাশেই রয়েছে স্কুল

৬. স্কুল দারোয়ানের চিৎকারে স্কুলের ছাত্র-ছাত্রী এবং শিক্ষক শিক্ষিকারা বাইরে বেরিয়ে আসেন

অফিসটাইমে বহুতলে আগুন

সময়- দুপুর ১.৩০টা

১. প্রিটোরিয়া স্ট্রিটে বহুতল অফিসে আগুন

২. অফিসের চারতলায় আগুন লাগে

৩. কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা

৪. এই মুহূর্তে দমকলের ১০টি ইঞ্জিন ঘটনাস্থলে

প্রিটোরিয়া স্ট্রিটে বহুতল অফিসে আগুন

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+