মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য, গৌতম দেবের বিরুদ্ধে জোড়া এফআইআর

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করায় সিপিএম নেতা তথা প্রাক্তন মন্ত্রী গৌতম দেবের বিরুদ্ধে রাজ্যের দু’টি থানায় অভিযোগ দায়ের করলেন তৃণমূল কর্মীরা

শিলিগুড়ি ও উত্তরপাড়া, ৪ এপ্রিল : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করায় সিপিএম নেতা তথা প্রাক্তন মন্ত্রী গৌতম দেবের বিরুদ্ধে রাজ্যের দু'টি থানায় অভিযোগ দায়ের করলেন তৃণমূল কর্মীরা।

সোমবার উত্তরপাড়া থানায় অভিযোগ দায়ের করেন তৃণমূল কর্মীরা। শিলিগুড়ি পুলিশের কাছেও অভিযোগ দায়ের করা হয় তৃণমূলের মহিলা সংগঠনের পক্ষ থেকে।

মুখ্যমন্ত্রীকে কু-কথা, জোড়া এফআইআর গৌতমের বিরুদ্ধে

উত্তরপাড়ায় অভিযোগের অদ্যাবধি পরেই শিলিগুড়ি মহিলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি গঙ্গা শর্মা প্রধান নগর থানায় অভিযোগ দায়ের করেন। তিনি লিখিত অভিযোগে উল্লেখ করেন, একজন প্রাক্তন মন্ত্রী হয়েও একজন মহিলার প্রতি যে ধরনের শব্দ ব্যবহার করেছেন গৌতমবাবু, তা নিন্দনীয়। তা অপমানজনক ও চরম নিন্দনীয়। তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে।

উল্লেখ্য গত ২ এপ্রিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধে কুরুচিকর মন্তব্য করেন গৌতম দেব। মুখ্যমন্ত্রীকে 'মাল' ও 'যন্ত্র' বলে মন্তব্য তাঁর। এই মন্তব্যের পর সোশ্যাল মিডিয়ায় ঝড় ওঠে। তুমুল সমালোচনার মুখে পড়তে হয় তাঁকে। পরদিনই জোড়া এফআইআর হয় তাঁর বিরুদ্ধে। এবং প্রাক্তনমন্ত্রীকে অবিলম্বে গ্রেফতারের দাবি ওঠে।

পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। তবে এ ব্যাপারে ধীরে চলো পদক্ষেপই নিতে চাইছে রাজ্য পুলিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+