'নগ্ন' করে নিগ্রহ! সাসপেন্ড সেন্ট পলস কলেজে অস্থায়ী কর্মী
স্টুডেন্টস এইড ফান্ড-এর হিসেব চাওয়ায় সেন্ট পলস কলেজের ছাত্রকে নগ্ন করে হেনস্থার ঘটনায় অভিযুক্ত ৪ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করল অভিযোগকারী ছাত্র।
স্টুডেন্টস এইড ফান্ড-এর হিসেব চাওয়ায় সেন্ট পলস কলেজের ছাত্রকে নগ্ন করে হেনস্থার ঘটনায় অভিযুক্ত ৪ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করল অভিযোগকারী ছাত্র। আমহার্স্ট স্ট্রিট থানায় রবিবার এই অভিযোগ দায়ের করা হয়। রবিবারই অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

সেন্ট পলস কলেজের টিএমসিপি ইউনিটের এক সদস্য স্টুডেন্টস এইড ফান্ড-এর হিসেব চেয়েছিলেন। এর জবাবে ইউনিট সভাপতি অর্ণব ঘোষ, কলেজের অস্থায়ী অশিক্ষক কর্মী অনন্ত প্রামানিক, অভিজিত দলুই এবং শেখ এনামূল হক ওই ছাত্রকে নগ্ন করে নিগ্রহ করে। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। ঘটনাটি সামনে আসার পর রবিবার আমহার্স্ট স্ট্রিট থানায় ওই চারজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে ওই ছাত্র। অভিযুক্ত চারজনের বিরুদ্ধে ব্যবস্থার প্রথম ধাপ হিসেবে কলেজেরই অস্থায়ী অশিক্ষক কর্মী অনন্ত প্রামাণিককে সাসপেন্ড করার কথা জানানো হয়েছে কলেজের তরফে। অভিযোগ বিরুদ্ধে পর্যাপ্ত ব্যবস্থার আশ্বাস দিয়েছেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ। একইসঙ্গে কলেজে বহিরাগত নিয়ন্ত্রণে পুলিশ পোস্টিং-এর বন্দোবস্তের চিন্তাভাবনার কথা জানা গিয়েছে।
ঘটনা সামনে আসতেই টিএমসিপির রাজ্য সভাপতি জয়া দত্ত বলেন, সেন্ট পলস কলেজে টিএমসিপির কোনও ইউনিটই নেই। ঠিক তখনই প্রাক্তন সভাপতি শঙ্কুদেব পণ্ডা আক্রান্ত ছাত্রের পাশে দাঁড়ানোর কথা জানান। অভিযুক্তরা গ্রেফতার না হওয়া পর্যন্ত লড়াই চালাবেন বলে জানান শঙ্কুদেব পণ্ডা।












Click it and Unblock the Notifications