সম্মেলন শেষেও বিনিয়োগ নিয়ে আলোচনা, মমতার বাংলায় আগ্রহ বিদেশি সংস্থাগুলোর

বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন শেষে ১১০ মউ চুক্তিতে আপ্লুত মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের অর্থমন্ত্রী তথা শিল্পমন্ত্রী অমিত মিত্র।

'শেষ হয়েও হইল না শেষ...। এই তো সবে শুরু।' বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন শেষে ১১০ মউ চুক্তিতে আপ্লুত মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের অর্থমন্ত্রী তথা শিল্পমন্ত্রী অমিত মিত্র। অর্থমন্ত্রী নিজে সাংবাদিক সম্মেলন করে জানালেন চতুর্থ বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের গরিমার কথা। রাজ্যে নয়া দিগন্ত উন্মোচিত হতে চলেছে এই বাণিজ্য সম্মেলন থেকে।

সম্মেলন শেষেও বিনিয়োগ নিয়ে আলোচনা, মমতার বাংলায় আগ্রহ বিদেশি সংস্থাগুলোর

বুধবার সম্মেলন শেষেও বিদেশি সংস্থাগুলির সঙ্গে একের পর এক বৈঠক অবশ্য এবার অন্যরকম ইঙ্গিত দিচ্ছে। বাংলায় বাণিজ্যে বসতের আগ্রহ যে প্রভূত অর্থেই বেড়েছে, তা স্পষ্ট হয়ে গিয়েছে। বিদেশের সঙ্গে মউ চুক্তিতে রাজ্যের কাছে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে সম্ভাবনার দুয়ার খুলে গেল। অমিত মিত্র বলেন, 'চার বছরের মধ্যে এবারই প্রথম ন'টি পার্টনার কান্ট্রি হয়েছে আমাদের রাজ্যের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে। এটাই একটা বিরাট সাফল্য। এর ফলে আমরা ন'টি দেশের রাজ্যের সঙ্গে যৌথ উদ্যোগে শিল্প পরিকাঠামো এগিয়ে নিয়ে যেতে পারব।

তিনি বলেন, 'সবথেকে বড় সাফল্য এসেছে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রির ক্ষেত্রে। এই ক্ষেত্রে বিশেষভাবে আগ্রহী চিন, জাপান ও দক্ষিণ কোরিয়া। সম্মেলনের শেষেও এই দেশগুলির বিভিন্ন সংস্থা বাংলায় বিনিয়োগ নিয়ে আলোচনা করেছে। শুধু ম্যানুফ্যাকচারিংয়েই ১ লক্ষ ৫৬ হাজার ১১১ কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব মিলেছে। ইতালি, ব্রিটেন, জার্মানি, ফ্রান্স, পোল্যান্ড থেকেও সাড়া মিলেছে বিভিন্ন ক্ষেত্রে।'

এরপর বাংলায় বড় লগ্নির সম্ভাবনা তো তৈরি করে গিয়েছেন মুকেশ আম্বানি, লক্ষ্মী মিত্তাল, সজ্জন জিন্দালরা। তার পাশাপাশি স্পাইস জেট, কোটাকদের কাছ থেকেও বড় লগ্নি আসতে চলেছে। হাসপাতাল-পর্যটনেও বিনিয়োগ করতে আগ্রহী অনেক সংস্থা। খাদ্য প্রক্রিয়াকরণেও বিনিয়োগের প্রস্তাব মিলেছে।

এ রাজ্যের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বিদেশের বহু বিশ্ববিদ্যালয়ের মউ স্বাক্ষর হয়েছে। অর্থমন্ত্রী তথা শিল্পমন্ত্রী অমিত মিত্র বলেন, 'দেশে যখন জিডিপি তলানিতে এসে পৌঁছেছে, কোনও বিনিয়োগ আসছে না অন্য কোনও রাজ্য, তখন বাংলার শিল্পে এই বিনিয়োগ প্রস্তাব যথেষ্ট তাৎপর্যপূর্ণ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক উদ্যোগেই এই অসম্ভব সম্ভব হতে চলেছে।' অচিরেই রাজ্যের শিল্পে জোয়ার লাগবে বলে তাঁর বিশ্বাস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+