করোনা সুর সজাগ থাকলেও এবার হচ্ছে দুর্গাপুজো, ক্লাবগুলির অনুমোদন মঞ্জুর করল অর্থ দফতর
করোনা সুর সজাগ থাকলেও এবার হচ্ছে দুর্গাপুজো, ক্লাবগুলির অনুমোদন মঞ্জুর করল অর্থ দফতর
এবারও করোনার কোপে দুর্গাপুজো মণ্ডপে নো এন্ট্রি। কিন্তু পুজো কমিটি গুলির আর্থিক অনুদানের টাকা মঞ্জুর হয়ে গেল। আজই রাজ্যের অর্থদফতর পুজো কমিটি এবং ক্লাবগুলির জন্য ৫০ হাজার টাকা করে অনুদান মঞ্জুর করেছে। মোট ২০১ কোটি ৯১ লক্ষ টাকা মঞ্জুর করা হয়েেছ।

রাজ্যের মোট ৪০,৩৮২টি পুজোকে অনুদানের টাকা দেওয়া হবে। তারমধ্যে শুধু কলকাতা পুলিশের আওতায় রয়েছেন ৩ হাজারটি পুজো। আর রাজ্য পুলিশের আওতায় থাকা পুজোগুলিকে ১৮৬. ৯১ কোটি টাকা বণ্টন করা হবে। আর কলকাতা পুলিশের আওতায় থাকা পুজো গুলিকে মোট ১৫ কোটি টাকা বন্টন করা হবে। ৫০ হাজার টাকা করে পাবে ক্লাবগুলি। পুজোর আগেই সেই টাকা ক্লাবগুলিকে তুলে দেওয়া হবে বলে জানানো হয়েছে। পুজোর আগে রাজ্য সরকারের এই উদ্যোগে স্বভাবতই খুশি ক্লাব কর্তা এবং পুজো উদ্যোক্তারা।
মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন এই টাকা দেওয়ার কথা। তিনি বলেছিলেন এবারও করোনার কারণে পুজোয় বিধিনিষেধ থাকলেও টাকা দেওয়া হবে ক্লাব গুলিকে। ভাল করে স্যানিটাইজেশন প্রক্রিয়া মাথায় রেখে পুজোর আয়োজন করার কথা বলেছিলেন তিনি। তবে জানা গিয়েছে ক্লাবগুলিকে চেক প্রদান অনুষ্ঠানে কোনও রাজনৈতিক নেতাকে থাকতে দেওয়া হবে না। রাজনৈতিক নেতারা ক্লাবগুলিকে টাকা দেওয়ার অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারবেন না।
ভবানীপুর সহ তিন কেন্দ্রের উপ নির্বাচন সম্পন্ন হলেও পুজোর পরেই রয়েছে আরও কয়েকটি কেন্দ্রের উপনির্বাচন। সেকাথা মাথায় রেখেই এই নির্দেশ দেওয়া হয়েছে। কারণ উপনির্বাচনের আগেই কোনও রাজনৈতিক ব্যক্তিত্ব চেক প্রদান অনুষ্ঠানে উপস্থিত থাকলে সকলে অভিযোগ করবেন টাকাবিলির। সেই সুযোগ রাখতে চাইছেন না তৃণমূল কংগ্রেস নেত্রী। সেকারণে পুজো কমিটি গুলিকে টাকা দেওয়ার ক্ষেত্রে কড়া নির্দেশিকা দিয়েছেন তিনি। ইতিমধ্যেই রাজ্যের অর্থ দফতরের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করে সেই টাকা অনুমোদনের কথা জানানো হয়েছে।
ইতিমধ্যেই ঠাকুর দেখার বেশ কিছু গাইডলাইন বেধে দেওয়া হয়েছে। তাতে বলা হয়েছে। করোনা বিধি মেনেই এবার ঠাকুর দেখতে হবে। মাস্ক পরা বাধ্যতামূলক। নাইট কার্ফুতে চার দিন ছাড় ঘোষণা করেছে রাজ্য সরকার। কলকাতা হাইকোর্ট আবার মণ্ডপে নো এন্ট্রির নির্দেশ বহাল রেখেছে। কাজেই মণ্ডপে প্রবেশ করতে পারবেন না। আগামিকাল থেকেই কলকাতায় দুর্গাপুজোর উদ্বোধন শুরু হয়ে যাবে। তার আগেই কলকাতা পুলিশের পক্ষ থেকে বিভিন্ন দুর্গামণ্ডপ পরিদর্শন করেন তিনি। বিদ্যুৎ, অগ্নিনির্বাপন থেকে করোনা স্বাস্থ্যবিধি সবটাই মানা হয়েছে কিনা সেদিকে বিশেষ খতিয়ে দেখা হয়েছে।












Click it and Unblock the Notifications