কলকাতায় শুরু হবে কোভ্যাকসিনের চূড়ান্ত ট্রায়াল, স্বেচ্ছাসেবক হতে ইচ্ছুক ফিরহাদ হাকিম

কলকাতায় শুরু হবে কোভ্যাকসিনের চূড়ান্ত ট্রায়াল

তৃতীয় ও চূড়ান্ত পর্যায়ের পরীক্ষার জন্য কলকাতায় এসে পৌঁছাল কোভ্যাকসিন। বুধবার ভারত বায়োটেকের তৈরি কোভ্যাকসিনের ১,০০০টি ডোজ বেলেঘাটা নাইসেডে এসে পৌঁছেছে। ইতিমধ্যে রাজ্যের পূর্ত ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম এই ভ্যাকসিনের ডোজ নেওয়ার জন্য স্বেচ্ছাসেবক হওয়ার ইচ্ছাপ্রকাশ করেছেন।

মানুষকে সাহায্য করতে চান ফিরহাদ হাকিম

মানুষকে সাহায্য করতে চান ফিরহাদ হাকিম

পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের মন্ত্রী ইতিমধ্যে নাইসেডের সঙ্গে কথা বলে তাঁর এই ইচ্ছার কথা জানিয়ে এই কার্যক্রমের অংশ হতে চেয়েছেন। বৃহস্পতিবার মন্ত্রী বলেন, ‘‌আমি মানুষকে সহায়তা করতে চাই। আমার অবদান যদি মানুষের চিকিৎসা্য সহায়তা করতে পারে তাহলে আমি বেশি খুশি হব। আমি এই কার্যক্রমের অংশ হতে ইচ্ছুক (‌কোভ্যাকসিন তৃতীয় পর্যায়ের ট্রায়াল)‌।'‌

স্বাস্থ্য পরীক্ষা হবে ফিরহাদ হাকিমের

স্বাস্থ্য পরীক্ষা হবে ফিরহাদ হাকিমের

কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর (‌বিওএ)‌-এর চেয়ারপার্সন ফিরহাদ হাকিম জানিয়েছেন যে তিনি তাঁর ইচ্ছা জাবির করে নাইসেড কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন এবং তারা মন্ত্রীর একটি স্বাস্থ্য পরীক্ষা করে দেখবে যে আদৌও এই কোভ্যাকসিন তৃতীয় পর্যায়ের ট্রায়ালের জন্য মন্ত্রী ফিট আছেন কিনা। নাইসেডেই হবে এই তৃতীয় পর্যায়ের ট্রায়াল। মন্ত্রী বলেন, ‘‌আমি আমার ইচ্ছার কথা (‌নাইসেডের কর্তৃপক্ষ)‌ জানিয়েছি তাদের। তারা আমার স্বাস্থ্য পরীক্ষা করবে আমি ঠিক আছি কিনা তা দেখবে। আমার ৬২ বছর বয়স এবং এই ভ্যাকসিন ট্রায়াল আদৌওআমি সহ্য করতে পারব কিনা তাও দেখা হবে।'‌

অতীন ঘোষকে আমন্ত্রণ

অতীন ঘোষকে আমন্ত্রণ

জানা গিয়েছে যে নাইসেড কর্তৃপক্ষ ফিরহাদ হাকিমের এই ইচ্ছাকে স্বাগত জানিয়েছেন এবং তারা এই ভ্যাকসিন ট্রায়ালের জন্য বিওসির আর এক সদস্য অতীন ঘোষকেও এই ট্রায়ালে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন।

আগামী মাসে শুরু হবে ট্রায়াল

আগামী মাসে শুরু হবে ট্রায়াল

আগামী মাসের প্রথম সপ্তাহে শুরু হতে পারে এর প্রয়োগ। এই ট্রায়ালে যোগ দিতে পারেন হাজারেরও বেশি স্বেচ্ছাসেবক। এই পরীক্ষার ফলের ওপরেই নির্ভর করছে ভ্যাকসিনের কার্যকারিতা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+