মৃণাল সেনের প্রয়াণ! সৌমিত্র থেকে অপর্ণা, শোকাহত চলচ্চিত্র জগত

পরিচালক মৃণাল সেনের প্রয়াণে শোকাহত চলচ্চিত্র জগত। প্রতিক্রিয়া জানিয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায় থেকে অপর্ণা সেন।

পরিচালক মৃণাল সেনের প্রয়াণে শোকাহত চলচ্চিত্র জগত। প্রতিক্রিয়া জানিয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায় থেকে অপর্ণা সেন। ধ্রুবতারা ছিলেন বলেছেন ধৃতিমান চট্টোপাধ্যায়। বিরাট ক্ষতি বলেছেন পরাণ বন্দ্যোপাধ্যায়। শোকপ্রকাশ করেছেন নাট্যকার রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, পরিচালক বুদ্ধদেব দাশগুপ্ত।

সৌমিত্র চট্টোপাধ্যায়

সৌমিত্র চট্টোপাধ্যায়

শোকপ্রকাশ করেছেন অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। শোকপ্রকাশ করতে গিয়ে তিনি বলেছেন, ৬০ বছরের সম্পর্ক। সম্পর্ক হয়ে উঠেছিল প্রায় পারিবারিক। বাংলা চলচ্চিত্রে মহীরুহ ছিলেন তিনি । এই মৃত্যুতে তিনি দুঃখিত এবং মর্মাহত বলেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়।

অপর্ণা সেন

অপর্ণা সেন

মৃণাল সেনকে মৃণাল কাকা বলেই সম্বোধন করেছেন অপর্ণা সেন। কেননা তাঁর থেকেই তাঁর বাবা-মা-র অনেক দিনের বন্ধু ছিলেন মৃণাল সেন। মৃণাল সেনের তিনটি চলচ্চিত্রে অভিনয় করেছিলেন অপর্ণা সেন। কাঁধে হাত রেখে বুঝিয়ে দেওয়া অন্য কেউ করেন করেন না বলেও মন্তব্য করেছেন অপর্ণা সেন। এই মৃত্যুর খবর জানার পর মন ভরাক্রান্ত হয়ে গিয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।

ধৃতিমান চট্টোপাধ্যায়

ধৃতিমান চট্টোপাধ্যায়

ধ্রুবতারা ছিলেন বলে মন্তব্য করেছেন ধৃতিমান চট্টোপাধ্যায়। অভিনয়ের আগে থেকে সম্পর্ক বলে জানিয়েছেন তিনি। শেষ দেখা হয়েছিল শেষবারের জন্মদিনের পর মৃণাল সেনের বাড়িতে। সেই বার আলোচনায় ধৃতিমান চট্টোপাধ্যায়ের সেই সময়ের ছবি নিয়ে আলোচনা হয়। সেই সময় জিজ্ঞাসা করেছিলেন ক্যামেরাম্যান কে।

পরাণ বন্দ্যোপাধ্যায়

পরাণ বন্দ্যোপাধ্যায়

মৃণাল সেনের মৃত্যু চলচ্চিত্র জগতের বড় ক্ষতি। মন্তব্য করেছেন অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায়।

বুদ্ধদেব দাশগুপ্ত

বুদ্ধদেব দাশগুপ্ত

অপর পরিচালক বুদ্ধদেব দাশগুপ্ত শোক প্রকাশ করেছেন মৃণাল সেনের মৃত্যুতে। এক সময়ের প্রতিবেশীকে মহীরুহ বলেই বর্ণনা করেছেন তিনি।

শোকপ্রকাশ করেছেন নাট্যকার রুদ্রপ্রসাদ সেনগুপ্ত।

( ছবি সৌজন্য: ফেসবুক)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+